কলকাতা লিগের সুপার সিক্সে ওঠার আশা বাঁচিয়ে রাখতে গেলে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে জেতা ছাড়া রাস্তা ছিল না ইস্টবেঙ্গলের সামনে। কালীঘাটকে ১–০ ব্যবধানে হারিয়ে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল। ইস্টবেঙ্গলের জয়ে লেগ থাকল কলঙ্কের দাগ।
গোলের পর ভানলালপেকা গুইতের উচ্ছ্বাস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ০৮, ২০২৫
Share on:
কলকাতা লিগের সুপার সিক্সে ওঠার আশা বাঁচিয়ে রাখতে গেলে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে জেতা ছাড়া রাস্তা ছিল না ইস্টবেঙ্গলের সামনে। কালীঘাটকে ১–০ ব্যবধানে হারিয়ে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল ঠিকই। তবে ইস্টবেঙ্গলের এই জয়ে লেগ থাকল কলঙ্কের দাগ। বিতর্কিত ঘটনাবহুল ম্যাচে জঘন্য ফুটবল খেলে রেফারির বদান্যতায় ৩ পয়েন্ট ঘরে তুলল লাল–হলুদ। একমাত্র গোলটি করেন ভানলালপেকা গুইতে।
ম্যাচের ইনজুরি সময়ের খেলা তখন চলছে। একসময় বড় ক্লাবে খেলা কালীঘাটের সুরজ মণ্ডল ইস্টবেঙ্গলের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে যান। সামনে শুধু গোলকিপার। ছুটে এসে ইস্টবেঙ্গলের এক ডিফেন্ডার ট্যাকেল করেন সুরজকে। পড়ে যান কালীঘাটের এই বর্ষীয়ান স্ট্রাইকার। নিশ্চিত পেনাল্টি। কিন্তু রেফারি এড়িয়ে গেলেন। যদি ওই সময় পেনাল্টি পেত কালীঘাট, ইস্টবেঙ্গলের ৩ পয়েন্ট ঘরে আসত কিনা সন্দেহ।
পেনাল্টি না দেওয়ায় মাটি থেকে উঠে দাঁড়িয়ে রেফারিকে ধাক্কা মারেন সুরজ মণ্ডল। অন্য ফুটবলাররাও ছুটে এসে রেফারিকে ঘিরে ধরে ধাক্কা মারেন। কোনও রকমে খেলা শেষ করেন রেফারি। ম্যাচ শেষেও নিস্তার নেই। রেফারির দিকে তেড়ে যান কালীঘাট ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফরা। শারীরিকভাবে নিগৃহীত করা হয় রেফারিকে। শেষপর্যন্ত পুলিশ ছুটে এসে পরিস্থিতি সামাল দেয়।
ঘটনাবহুল এই ম্যাচে যদিও জেতার মতো খেলেনি ইস্টবেঙ্গল। ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া। ফুটবলারদের মধ্যে কোনও বোঝাপড়াই ছিল না। ইস্টবেঙ্গল ফুটবলারদের জার্সি দেখে চিনতে হচ্ছিল। প্রথমার্ধে বলার মতো একটাই সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। ম্যাচের ৩৪ মিনিটে সায়ন ব্যানার্জির সেন্টাররে পা ছুঁুইয়ে ছিলেন মহম্মদ আশিক। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধেও সেই একই ছবি। তার মাঝেই ম্যাচের ৫৫ মিনিটে জয়সূচক গোলটি করে ফেলেন ভানলালপেকা গুইতে। ডানপ্রান্ত থেকে এডমন্ডের সেন্টারে বল জালে পাঠান গুইতে। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে তৃতীয় স্থানে উঠে এল ইস্টবেঙ্গল।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.