Foundation stone laid for modern municipal health center
বিশ্বরূপ দে–র উদ্যোগে কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডে আধুনিক পৌর স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
মানুষের সেবায় বরাবরই এগিয়ে এসেছেন বিশ্বরূপ দে। কলকাতা পুরসভার কাউন্সিলর হওয়ার আগে থেকেই তিনি নানান সমাজসেবামূলক কাজে ব্রতী হয়েছিলেন। আর কাউন্সিলর হওয়ার পর দায়িত্ব তো আরও বেড়ে গেছে। পৌর প্রতিনিধির দায়িত্ব পালন করার পাশাপাশি প্রতিনিয়তই তাঁকে নানান সমাজসেবামূলক কাজে দেখতে পাওয়া যায়। এবার কলকাতা পুরসভার নিজের ৪৮ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের জন্য আধুনিক পৌর স্বাস্থ্য কেন্দ্র তৈরির উদ্যোগ নিয়েছেন। শুক্রবার সন্ধেয় সেই আধুনিক পৌর স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপিত হল।

আগে একটা স্বল্প পরিসর জায়গায় পৌর স্বাস্থ্য কেন্দ্র ছিল। ছোট্ট জায়গার মধ্যে স্বাস্থ্য পরিষেবার কাজে অসুবিধা হচ্ছিল। বিষয়টা অনুধাবন করতে পেরেছিলেন স্থানীয় পৌর প্রতিনিধি বিশ্বরূপ দে। দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য কেন্দ্রটি আধুনিকমানের গড়ে তোলার স্বপ্ন দেখছিলেন। যাতে তাঁর ওয়ার্ডের সাধারণ মানুষকে ছোটখাটো চিকিৎসার জন্য হাসপাতালে ছুটতে না হয়। আর সেই লক্ষ্যকে সামনে রেখে আধুনিক পৌর স্বাস্থ্য কেন্দ্র গড়ার দিকে নজর দেন।
মদন দত্ত লেন ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের সংযোগস্থলে ২০০০ স্কোয়ার ফিট জায়গা জুড়ে এই আধুনিক পৌর স্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করা হচ্ছে। স্বাস্থ্য কেন্দ্রটি গড়ে উঠছে ৭৫ লক্ষ টাকা ব্যায়ে। দুটি পর্যায়ে দ্বিতল ভবন তৈরির কাজ সম্পন্ন করা হবে। শুক্রবার সন্ধেয় এই পৌর স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও বিধায়ক অতীন ঘোষ। প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন কলকাতা পুরসভার ৫ নম্বর বরোর চেয়ারপার্সন রেহেনা খাতুন, পৌর প্রতিনিধি সানা আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় পৌর প্রতিনিধি বিশ্বরূপ দে। তিনি বলেন, ‘করোনা উত্তর পর্বে সাধারণ মানুষ স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন হয়েছেন। ছোটখাটো রোগের জন্য সরকারি হাসপাতালে যাতে সাধারণ মানুষকে ছুটতে না হয়, তার জন্য কলকাতা পুরসভা এগিয়ে এসেছে। এখানে আধুনিক মানের একটা স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। আশা করছি এই স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবেন।’
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.