ট্রেন্ডিং

BRIDGE CHAMPIONSHIP

কলকাতায় বসছে সর্বভারতীয় ব্রিজ চ্যাম্পিয়নশিপের আসর, আসছেন বিদেশের প্রতিযোগীও

কলকাতায় আবার বসছে সর্বভারতীয় ব্রিজ চ্যাম্পিয়নশিপের আসর। বিশ্ব বাংলা কনভেনশেন সেন্টারে ১ মে প্রতিযোগিতা শুরু। চলবে ৪ মে পর্যন্ত। আয়োজক কর্পোরেট ব্রিজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এবারের প্রতিযোগিতায় ৮০টি দল অংশ নিচ্ছে। খেলবেন প্রায় ৫০০ জন প্রতিযোগী।

সাংবাদিক সম্মেলনে ব্রিজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সচিব দেবাশিষ রায় ও অন্যান্যরা।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৯, ২০২৫
Share on:

কলকাতায় আবার বসছে সর্বভারতীয় ব্রিজ চ্যাম্পিয়নশিপের আসর। বিশ্ব বাংলা কনভেনশেন সেন্টারে ১ মে প্রতিযোগিতা শুরু। চলবে ৪ মে পর্যন্ত। আয়োজক কর্পোরেট ব্রিজ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এবারের প্রতিযোগিতায় ৮০টি দল অংশ নিচ্ছে। খেলবেন প্রায় ৫০০ জন প্রতিযোগী। প্রতিযোগীদের মধ্যে ৬০ জন মহিলাও রয়েছেন। শুধু গোটা দেশ থেকেই নয়, বিদেশ থেকেও ৩ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এদের মধ্যে ইজরায়েলের ২ জন ও পোল্যান্ডের ১ জন প্রতিযোগী রয়েছেন। প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য ৮ লক্ষ টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ১.‌২০ লক্ষ।

সর্বভারতীয় এই ব্রিজ চ্যাম্পিয়নশিপটি দলগত এবং জোড়া ইভেন্টে অনুষ্ঠিত হবে। গত বছরের চ্যাম্পিয়নদের পাশাপাশি ‘‌ফর্মিডেবলস’‌–এর বিখ্যাত দলগুলি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এদের মধ্যে রয়েছে ম্যাভেরিক, ধামপুর সুগার, টিম অরুণ জৈন, বাঙ্গুর সিমেন্ট, ইএ ব্রিজ টিম, মনিকা জাজু, ইন্ডিয়ান চেইন। ইজরায়েলের ২ জন ও পোল্যান্ডের ১ জন খেলোয়াড়  ই এ ব্রিজের হয়ে খেলবেন। 


ভারতীয় আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে সুমিত মুখার্জি, রাজেশ্বর তিওয়ারি, সাগ্নিক রায়, কৌস্তভ নন্দী, কে এম বেন্দ্রে, সায়ন্তন কুশারী, বি সত্যনারায়ণ, জাগ্গি শিবদাসানি, সুভাষ গুপ্ত, রবি গোয়েঙ্কা, রানা রায়, রাজীব গোয়েঙ্কা, দেবাশিস রায়রা অংশ নেবেন। মহিলা প্রতিযোগীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আশা শর্মা, বিন্দিয়া কোহলি, পূজা বাত্রা, ভারতী দে, অলকা খিরসাগর, হিমানি খান্ডেলওয়াল এবং অন্যান্যরা। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কর্পোরেট খেলোয়াড়দের মধ্যে রয়েছেন শ্রী সিমেন্টের চেয়ারম্যান এইচ এম বাঙ্গুর, বলরামপুর চিনি মিলসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিবেক সারাওগি, ইন্ডিয়ান চেইনসের চেয়ারম্যান এন কে চিতলাঙ্গিয়া এবং অন্যান্যরা।

ব্রিজ ফেডারেশন অফ ইন্ডিয়ার সচিব দেবাশিষ রায় বলেন, ‘ব্রিজের মতো এমন আকর্ষক খেলাকে সবার মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া দরকার। এই টুর্নামেন্টে বাংলার চারজন প্রতিযোগী রয়েছেন।’ ‌দুবাইতে সম্প্রতি ব্রিজ ফেডারেশন অফ এশিয়া অ্যান্ড ফার ইস্ট চ্যাম্পিয়নশিপে ভারত তিনটি সোনা ও একটা রুপো জিতেছে।‌ 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora