ট্রেন্ডিং

Bengal State Table Tennis Championship 2024

‌রাজ্য টেবিল টেনিসে ত্রিমুকুট অঙ্কুর ভট্টাচার্যর, মহিলা বিভাগে প্রথম খেতাব মৌমিতা দত্তর

বয়সভিত্তিক প্রতিযোগিতায় আগে চ্যাম্পিয়ন হলেও সিনিয়র বিভাগে আগে কখনও খেতাব আসেনি। ষষ্ঠ রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সেই অধরা মাধুরী স্পর্শ করলেন অঙ্কুর ভট্টাচার্য ও মৌমিতা দত্ত। পুরুষ ও মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন এই দুই প্যাডলার।

রাজ্য টেবিল টেনিসে পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন অঙ্কুর–মৌমিতা

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৩, ২০২৪
Share on:

বয়সভিত্তিক প্রতিযোগিতায় আগে চ্যাম্পিয়ন হলেও সিনিয়র বিভাগে আগে কখনও খেতাব আসেনি। ষষ্ঠ রাজ্য টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সেই অধরা মাধুরী স্পর্শ করলেন অঙ্কুর ভট্টাচার্য ও মৌমিতা দত্ত। পুরুষ ও মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন এই দুই প্যাডলার। পুরুষদের ফাইনালে অঙ্কুর হারিয়েছেন অনির্বান ঘোষকে। অন্যদিকে, মৌমিতা হারিয়েছেন আলোলিকা সেনকে।

এর আগে বয়সভিত্তিক বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন অঙ্কুর ভট্টাচার্য। এবারও ছেলেদের অনূর্ধ্ব ১৯ বিভাগে খেতাব জিতেছেন হাওড়ার এই প্যাডলার। দলগত বিভাগেও হাওড়াকে খেতাব এনে দিয়েছিলেন। সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ত্রিমুকুট জেতেন কিনা সেটাই ছিল দেখার। ফাইনালে তাঁর সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি হাওড়ারই অনির্বান ঘোষ। প্রথম দুটি গেমে অঙ্কুর জিতে যান। এরপর অসুস্থতার জন্য ম্যাচ ছেড়ে দেন জ্বর গায়ে ফাইনাল খেলতে নামা অনির্বান ঘোষ। আম্পায়াররা অঙ্কুর ভট্টাচার্যকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন। 


অন্যদিকে, মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন উত্তর ২৪ পরগনার মৌমিতা দত্ত। ফাইনালে একপেশে লড়াইয়ে তিনি উড়িয়ে দিয়েছেন বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমির আলোলিকা সেনকে। ম্যাচের ফল ৪–০। আগে বয়সভিত্তিক সব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন আলোলিকা। কিন্তু মহিলা বিভাগে কখনও চ্যাম্পিয়ন হননি। এবার সেই স্বপ্নপূরণ হল। যদিও মাঠে কয়েকবছর রাজ্য চ্যাম্পিয়নশিপে অংশ নেননি। এবার নেমেই বাজিমাত। 

এছাড়া 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora