ট্রেন্ডিং

Athlead Hosts Sports Carnival

সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় ক্রীড়া উৎসবের আয়োজন করল অ্যাথলিড

তৃণমূল স্তরের ক্রীড়া উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় ক্রীড়া উৎসবের আয়োজন করল অ্যাথলিড। এটা একটা ফুটবল টুর্নামেন্ট। এই ক্রীড়া উৎসবে অংশ নিয়েছিল তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা। কাঠামোগত অনুশীলন এবং প্রশিক্ষণ পর্বসহ বিভিন্ন ফুটবলভিত্তিক কার্যক্রমের আয়োজন করা হয়েছিল। অ্যাথলিডের পেশাদার কোচদের দ্বারা পরিচালিত হয়েছিল। এই ক্রীড়া উৎসব ছাত্রছাত্রীদের কাঠামোগত প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচিতি লাভের সুযোগ করে দেয়।

ক্রীড়া উৎসবে অংশ নিয়েছিল তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬
Share on:

তৃণমূল স্তরের ক্রীড়া উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় ক্রীড়া উৎসবের আয়োজন করল অ্যাথলিড। এটা একটা ফুটবল টুর্নামেন্ট। এই ক্রীড়া উৎসবে অংশ নিয়েছিল তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা। কাঠামোগত অনুশীলন এবং প্রশিক্ষণ পর্বসহ  বিভিন্ন ফুটবলভিত্তিক কার্যক্রমের আয়োজন করা হয়েছিল। অ্যাথলিডের পেশাদার কোচদের দ্বারা পরিচালিত হয়েছিল। এই ক্রীড়া উৎসব ছাত্রছাত্রীদের কাঠামোগত প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচিতি লাভের সুযোগ করে দেয়।

প্রাক্তন ফুটবলার ও অ্যাথলিডের চিফ স্কাউট ও কোচ আলভিটো ডি’‌কুনহা, অ্যাথলিডের ডিরেক্টর অফ ফুটবল হোসে র‌্যামিরেজ ব্যারেটো, ডিরেক্টর অফ ক্রিকেট সন্দীপ পাটিল এই ক্রীড়া উৎসবে হাজির ছিলেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সন্দীপ পাটিলের হাতে সাউথ সিটি ক্যাম্পাসে অ্যাথলিড ক্রিকেট প্রোগ্রামের উদ্বোধন। এই উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও কোচদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য সন্দীপ পাটিল, আলভিটো ডি’কুনহা এবং র‌্যামিরেজ ব্যারেটোকে সংবর্ধিত করা হয়।

আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে এই ক্রীড়া উৎসবের সমাপ্তি হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং অ্যাথলিড আফটার স্কুল প্রোগ্রামের ফুটবল শিক্ষার্থীদের হাতে কিট তুলে দেওয়া হয়। এর মাধ্যমে এসসিআইএস–এ সুসংগঠিত ও দীর্ঘমেয়াদী ক্রীড়া উন্নয়ন পথের সূচনা হয়। এই উদ্যোগটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে একটা শক্তিশালী তৃণমূল ক্রীড়া পরিমণ্ডল গড়ে তোলার ক্ষেত্রে অ্যাথলিডের ধারাবাহিক অঙ্গীকারকে প্রতিফলিত করে এবং একই সঙ্গে শিক্ষার্থীদের পেশাদার কোচিং ও সুসংগঠিত উন্নয়ন পথের সুযোগ করে দেয়। অ্যাথলিড স্পোর্টস স্কুল হল একটা শীর্ষস্থানীয় ক্রীড়া অ্যাকাডেমি, যা পেশাদার কোচিং, শৃঙ্খলা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে তরুণ প্রতিভাদের বিকাশে এগিয়ে চলেছে। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora