ট্রেন্ডিং

International Womens Day

‌আন্তর্জাতিক নারী দিবসে মহিলা ক্রীড়া সাংবাদিকদের সম্মান জানাল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব

মহিলা ক্রীড়া সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের প্রতিদিনের লড়াই এবং পরিশ্রমকে কুর্নিশ জানাল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। শনিবার আন্তর্জাতিক নারী দিবসের বিকেলে ক্লাব তাঁবুতে সংবর্ধিত করা হল ২৪ জন মহিলা ক্রীড়া সাংবাদিক ও চিত্র সাংবাদিককে।

সংবর্ধিত করা হচ্ছে মহিলা চিত্র সাংবাদিক কৃষ্ণা রায়কে।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মার্চ ০৮, ২০২৫
Share on:

মহিলা ক্রীড়া সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের প্রতিদিনের লড়াই এবং পরিশ্রমকে কুর্নিশ জানাল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। আজ, শনিবার আন্তর্জাতিক নারী দিবসের বিকেলে ক্লাব তাঁবুতে সংবর্ধিত করা হল ২৪ জন মহিলা ক্রীড়া সাংবাদিক ও চিত্র সাংবাদিককে। অতিথি হিসেবে উৎসাহ দিয়ে গেলেন দুই নামী তারকা ক্রীড়াবিদ ফুটবলার শান্তি মল্লিক ও অ্যাথলিট সোমা বিশ্বাস।

এক জমকালো অনুষ্ঠানে মহিলা ক্রীড়া সাংবাদিকদের হাতে স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। সম্মান প্রাপক মহিলা ক্রীড়া সাংবাদিকদের ও চিত্র সাংবাদিকদের মধ্যে রয়েছেন 

ইলোরা সেন, কৃষ্ণা রায়, মধুমিতা চক্রবর্তী, সুস্মিতা গঙ্গোপাধ্যায়, শিখা দেব, অদিতি সাহা, রুবি সরকার, সঙ্গীতা দে, সুচরিতা সেন চৌধুরী, সুতপা ভৌমিক, সম্পূর্ণা চক্রবর্তী, বিজয়া নাগ, প্রত্যুশা মুখোপাধ্যায়, তানিয়া রায়, আশা কৈরি, মৌতান ঘোষাল, দেবলীনা দত্ত দে, সহেলি চক্রবর্তী, তানিয়া রক্ষিত, সঙ্ঘমিত্রা চক্রবর্তী, ঋতিকা চক্রবর্তী, প্রীতি সাহা, পিয়ালী বন্দ্যোপাধ্যায় ও মৌমিতা গোস্বামী চক্রবর্তী।


পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ‘অর্জুন’ ফুটবলার শান্তি মল্লিক বলেন, ‘এমন একটা দিনে সিএসজেসি যে ভাবে প্রত্যেককে সম্মান জানাল, তা পরবর্তী প্রজন্মকেও উদ্বুদ্ধ করবে ক্রীড়া সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে।’ এশিয়ান গেমসে জোড়া পদকজয়ী সোমা বিশ্বাস এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান সিএসজেসিকে। 

সিএসজেসির ইতিহাসে প্রথমবার মিডিয়া ফুটবলে খেলেছিল মেয়েদের টিম। সেই দিনে অংশ নেওয়া সাংবাদিকদেরও পুরস্কৃত করা হয়। ছিলেন এই অনুষ্ঠানের অন্যতম স্পনসর ব্রাদার্স ইন্ডিয়া ইন্টারন্যাশানালের দুই কর্ণধার সরোজ শামল ও সৌভিক মজুমদার। ‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora