ট্রেন্ডিং

Grand Chess Tournament

‌কার্লসেনকে পেছনে ফেলে জাগ্রেবে সুপারইউনাইটেড দাবায় র‌্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন ডি গুকেশ

ক্রোয়েশিয়ার জাগ্রেবে অনু্ষ্ঠিত গ্র্যান্ড চেস ট্যুরের সুপারইউনাইটেড র‌্যাপিড ও ব্লিৎজ দাবায় র‌্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন হলেন ডি গুকেশ। বিশ্ব মঞ্চে তাঁর ক্রমবর্ধমান মর্যাদার কথা তুলে ধরলেন। ১৯ বছর বয়সী এই ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার সম্ভাব্য ১৮ পয়েন্টের মধ্যে ১৪ পয়েন্ট পেয়ে খেতাব জিতে নিলেন। শেষ রাউন্ডে গুকেশ হারিয়েছেন ওয়েসলি সো–কে।

আবার খেতাব ডি গুকেশের। প্রথম রাউন্ডে হেরেও চ্যাম্পিয়ন জাগ্রেবে।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ০৫, ২০২৫
Share on:

ক্রোয়েশিয়ার জাগ্রেবে অনু্ষ্ঠিত গ্র্যান্ড চেস ট্যুরের সুপারইউনাইটেড র‌্যাপিড ও ব্লিৎজ দাবায় র‌্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন হলেন ডি গুকেশ। বিশ্ব মঞ্চে তাঁর ক্রমবর্ধমান মর্যাদার কথা তুলে ধরলেন। ১৯ বছর বয়সী এই ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার সম্ভাব্য ১৮ পয়েন্টের মধ্যে ১৪ পয়েন্ট পেয়ে খেতাব জিতে নিলেন। শেষ রাউন্ডে গুকেশ হারিয়েছেন ওয়েসলি সো–কে। 

প্রতিযোগিতার শুরুতেই প্রথম রাউন্ডে জাঁ–ক্রিজিস্টফ ডুডার কাছে হেরে গিয়েছিলেন গুকেশ। এরপর দারুণভাবেই ঘুরে দাঁড়ান বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। দুদিনে ৬ রাউন্ডের মধ্যে টানা পাঁচটি জিতে ১০ পয়েন্টে পেয়ে যুগ্মভাবে শীর্ষে উঠে এসেছিলেন। এই পাঁচটি জয়ের মধ্যে ছিল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে জয়। 


শুক্রবার শেষ তিনটি রাউন্ডের মধ্যে দুটি ড্র করেন গুকেশ। হল্যান্ডের গ্র‌্যান্ড মাস্টার অনীশ গিরি ও ক্রোয়েশিয়ার ইভান আরিচের কাছে আটকে যান। অনিশ গিরির বিপক্ষে কোনও ঝুঁকি নেননি গুকেশ। ক্রোয়েশিয়ার ইভান আরিচের বিরুদধে মার্শাল গ্যাম্বিটকে কাজে লাগিয়ে একসময় সুবিধাজনক জায়গায় ছিলেন। শেষপর্যন্ত  ৮৭ চালের পর ড্র হয়। এরপর চূড়ান্ত রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েসলি সো–র বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হন গুকেশ। ৩৬ চালের পর হার স্বীকার করে নেন ওয়েসলি সো। ৬টি জয়, ২টি ড্র এবং ১টি হারের মাধ্যমে চ্যাম্পিয়ন হলেন গুকেশ। 

কার্লসেন শেষদিনে তাঁর প্রথম ম্যাচে ফ্যাবিয়ানো কারুয়ানাকে পরাজিত করে দারুণ শুরু করলেও পরে নোদিরবেক আবদুসাত্তোরভের সঙ্গে ড্র করেন। গুকেশকে প্রথম রাউন্ডে হারানো ডুডা দ্বিতীয় স্থান (‌১১ পয়েন্ট)‌ অধিকার করেছেন। আর ১০ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছেন কার্লসেন। গুকেশ চ্যাম্পিয়ন হলেও আর এক ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্ধ হতাশ করেছেন। ৯টি খেলায় ৭টিতে ড্র করেছেন। ৯ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে শেষ করেছেন। ব্লিটজ বিভাগ আজ শুরু হবে এবং ৬ জুলাই শেষ হবে। উভয় ফর্ম্যাটের সম্মিলিত পয়েন্টের ভিত্তিতে সামগ্রিক বিজয়ী নির্ধারণ করা হবে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora