ভারতের কুস্তি ফেডারেশনের ভেঙে দেওয়া অ্যাডহক কমিটিকে আবার বহাল করল দিল্লি হাইকোর্ট। সংস্থার ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ এবং প্রশাসনের দায়িত্ব নেওয়ার জন্য কমিটি নিয়োগের জন্য বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট সহ চারজন কুস্তিগির আবেদন করেছিলেন। তাঁদের দায়ের করা আবেদন বিবেচনা করার সময় দিলি হাইকোর্ট এই আদেশ দেয়।
ভারতীয় কুস্তিতে আবার অচলাবস্থা
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৪
Share on:
ভারতের কুস্তি ফেডারেশনের ভেঙে দেওয়া অ্যাডহক কমিটিকে আবার বহাল করল দিল্লি হাইকোর্ট। শুক্রবার এক নির্দেশে এমনই জানিয়েছে দিল্লির উচ্চ আদালত। ভারতীয় কুস্তি সংস্থার ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ এবং প্রশাসনের দায়িত্ব নেওয়ার জন্য কমিটি নিয়োগের জন্য বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট সহ চারজন কুস্তিগির আবেদন করেছিলেন। তাঁদের দায়ের করা আবেদন বিবেচনা করার সময় দিলি হাইকোর্ট এই আদেশ দেয়।
রায় ঘোষণা করে বিচারপতি শচীন দত্তর বেঞ্চ বলে, ‘আইওএ দ্বারা অ্যাডহক কমিটি পুনরুদ্ধারের নির্দেশ দেওয়া হল। কমিটি পুনর্গঠন করার জন্য ভারতীয় অলিম্পিক সংস্থার কাছে বিষয়টি উন্মুক্ত থাকবে।’ ১৮ মার্চ ভারতীয় কুস্তি ফেডারেশনের ওপর থেকে ভারতীয় অলিম্পিক সংস্থা স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় এবং বাছাই ট্রায়াল সফলভাবে আয়োজন করার কথা উল্লেখ করে কুস্তির অ্যাডহক কমিটি ভেঙে দিয়েছিল।
২০২৩ সালে ২১ ডিসেম্বর ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনকে অবৈধ ঘোষণা করার জন্য কুস্তিগিররা দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন। একটা কমিটির নিয়োগের আবেদনের পাশাপাশি কুস্তিগিররা চেয়েছিলেন যাতে পিটিশনের মুলতুবি থাকাকালীন ভারতীয় কুস্তি সংস্থার স্থগিতাদেশ প্রত্যাহার না করা হয়। দিল্লি হাইকোর্টে কুস্তিগিরদের আবেদনে বলা হয়েছে যে, যদিও ৭ মার্চ কুস্তি সংস্থা ২০২৪ সিনিয়র এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান অলিম্পিক গেমস কোয়ালিফায়ার রেসলিং টুর্নামেন্টের জন্য বাছাই ট্রায়াল সম্পর্কিত ২৬ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছিল। যেটি ভারতীয় কুস্তি সংস্থার অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত হয়েছিল।
গত বছর ২১ ডিসেম্বর ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন অনুষ্ঠাত হয়েছিল। প্রেসিডেন্ট নির্বাচিত হল ব্রিজভূষণ শরম সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিং। নিয়ম লঙ্ঘন করার জন্যই নির্বাচনের তিন দিন পরই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক নির্বাচিত সংস্থাকে ভেঙে দেয়। ভারতীয় কুস্তি সংস্থাকে নির্দেশ দেওয়া হয় ছয় সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠনের। ফ্রেব্রুয়ারি মাসে বিশ্ব কুস্তি সংস্থা ভারতের ওপর থেকে নির্বাসন প্রত্যাহার করে নিলে মার্চে অ্যাডহক কমিটি ভেঙে দেয় ভারতীয় অলিম্পিক সংস্থা।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.