George Telegraph association with Tamluk Khelaghar.
জেলার প্রতিভা তুলে নিয়ে আসার লক্ষ্যে জর্জ টেলিগ্রাফের সঙ্গে গাঁটছড়া বাঁধল তমলুক খেলাঘর
ময়দানের ঐতিহ্যবাহী ক্লাব জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব গতবছরই গত বছরই শতবর্ষে পদার্পন করেছে। এই বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলের হারানো গরিমা ফেরাতে এবং প্রতিভাবান ফুটবলারদের আধুনিক প্রশিক্ষণ দিতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল এই শতাব্দীপ্রাচীন ক্লাব। পূর্ব মেদিনীপুরের খ্যাতনামা ক্রীড়া সংস্থা ‘তমলুক খেলাঘর’–এর সঙ্গে গাঁটছড়া বাঁধল জর্জ টেলিগ্রাফ।
স্মারক হাতে জর্জ টেলিগ্রাফ সচিব সুব্রত দত্ত।
রুপালী দলুই
শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬
Share on:
ময়দানের ঐতিহ্যবাহী ক্লাব জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব গতবছরই গত বছরই শতবর্ষে পদার্পন করেছে। এই বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলের হারানো গরিমা ফেরাতে এবং প্রতিভাবান ফুটবলারদের আধুনিক প্রশিক্ষণ দিতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল এই শতাব্দীপ্রাচীন ক্লাব। পূর্ব মেদিনীপুরের খ্যাতনামা ক্রীড়া সংস্থা ‘তমলুক খেলাঘর’–এর সঙ্গে গাঁটছড়া বাঁধল জর্জ টেলিগ্রাফ।
সোমবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঐতিহাসিক চুক্তির কথা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জর্জ টেলিগ্রাফের সচি সুব্রত দত্ত, আইএফএ সচিব অনির্বাণ দত্ত এবং তমলুক খেলাঘরের সভাপতি সুব্রত জানা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রাথমিকভাবে এক বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চলতি মরসুমে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে জর্জ টেলিগ্রাফ খেলবে ‘তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব’ নামে।
এই চুক্তির ফলে কেবল স্পনসরশিপ নয়, বরং জেলার ফুটবলারদের কলকাতার বড় মঞ্চে তুলে ধরার এক সুবর্ণ সুযোগ তৈরি হল। জেলার প্রতিভাদের তুলে এনে সরাসরি কলকাতা লিগে খেলার সুযোগ করে দেওয়া হবে। দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রাক্তন ফুটবলার সুমন দত্ত। তমলুকে আবাসিক শিবিরের মাধ্যমে ফুটবলারদের তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জর্জ টেলিগ্রাফের সিনিয়র দলের ফুটবলাররাও তমলুকের স্থানীয় পরিকাঠামো ব্যবহার করে অনুশীলন করবেন।
জর্জ টেলিগ্রাফের সাধারণ সম্পাদক সুব্রত দত্ত বলেন, ‘আমাদের ক্লাব বরাবরই ময়দানকে প্রতিভাবান ফুটবলার উপহার দিয়েছে। তমলুক খেলাঘরের সঙ্গে এই মেলবন্ধন আগামী দিনে সেই ধারাকে আরও মজবুত করবে।’ অন্যদিকে, তমলুক খেলা ঘরের সভাপতি সুব্রত জানা জানান, শতাব্দীপ্রাচীন ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে তারা গর্বিত এবং তাদের লক্ষ্য বাংলার ফুটবলের সার্বিক উন্নয়ন। এই চুক্তির ফলে কেবল দল গঠন নয়, বরং তাম্রলিপ্ত কাপের মতো জনপ্রিয় টুর্নামেন্ট এবং অ্যাকাডেমির মাধ্যমে আগামী দিনে ভারতীয় ফুটবলে এক নতুন জোয়ার আসবে বলেই আশা করছে ক্রীড়ামহল।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.