ট্রেন্ডিং

FIDE Women’s World Cup

প্রথম ভারতীয় হিসেবে মহিলাদের বিশ্বকাপ দাবায় সেমিফাইনালে উঠে ইতিহাস গড়লেন কোনেরু হাম্পি

রবিবার ছিল আন্তর্জাতিক দাবা দিবস। আর সেই দিনেই ইতিহাস গড়লেন কোনেরু হাম্পি। প্রথম ভারতীয় মহিলা হিসেবে পৌঁছে গেলেন মহিলাদের বিশ্বকাপ দাবার সেমিফাইনালে। একইসঙ্গে ২০২৬ ক্যান্ডিডেটস দাবায় ভারতের একটা স্থানও নিশ্চিত হল।

দুর্দান্ত নজির। ভারতীয় দাবার ইতিহাসে কোনেরু হাম্পি।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২১, ২০২৫
Share on:

কিছুদিন আগেই পুরুষদের বিশ্বের একনম্বর তারকা ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমক দিয়েছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। তার কয়েকদিন আগেই কার্লসেনের বিরুদ্ধে জিতেছিলেন আর এক ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন। বিশ্বদাবায় ভারতীয়রা যে আধিপত্য দেখাচ্ছেন, আবার প্রমাণ হয়ে গেল। ‌রবিবার ছিল আন্তর্জাতিক দাবা দিবস। আর সেই দিনেই ইতিহাস গড়লেন কোনেরু হাম্পি। প্রথম ভারতীয় মহিলা হিসেবে পৌঁছে গেলেন মহিলাদের বিশ্বকাপ দাবার সেমিফাইনালে। একইসঙ্গে ২০২৬ ক্যান্ডিডেটস দাবায় ভারতের একটা স্থানও নিশ্চিত হল। 

জর্জিয়ায় অনুষ্ঠিত মহিলাদের বিশ্বকাপে মোট ৮ জন গ্র‌্যান্ডমাস্টার অংশ নিয়েছেন। ৮ জনের মধ্যেই ৪ জনই ভারতীয়। এই ৪ ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার হলেন কোনেরু হাম্পি, আর বৈশালী, ডি হরিকা এবং দিব্যা দেশমুখ। চীন থেকে যোগ্যতা অর্জন করেছেন ৩ গ্র‌্যান্ডমাস্টার। আর আয়োজক জর্জিয়ার ১ জন। এতেই প্রমাণিত, বিশ্বদাবায় কতটা দাপট দেখাচ্ছেন ভারতীয়রা। 


বোর্ডেও তার প্রভাব। প্রথম ভারতীয় হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেছেন কোনেরু হাম্পি। শনিবার কোয়ার্টার ফাইনালে সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার চীনের সং ইউজিনের বিরুদ্ধে জয় তুলে নেন। সেমিফাইনালে ওঠার জন্য রবিবার দ্বিতীয় গেমে ড্র করলেই চলত হাম্পির। কালো ঘুঁটি নিয়ে ড্র করে শেষ চারের ছাড়পত্র পেয়ে যান। সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে গেলে জিততেও হত সং ইউজিনকে। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন চীনের এই দাবাড়ু। হাম্পি সতর্ক ছিলেন। মাঝামাঝি সময়ে গিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন। শেষ পর্যন্ত ৫৩ চালের মাথায় গিয়ে জয় তুলে নেন হাম্পি। সেমিফাইনালে তাঁর সামনে প্রতিযোগিতার শীর্ষবাছাই চীনের লেই তিংজির বিরুদ্ধে। 

ডি হরিকা ও দিব্যা দেশমুখের মধ্যে আরও একজন ভারতীয় দাবাড়ু সেমিফাইনালে উঠবেন। কোয়ার্টার ফাইনালে দুজনে মুখোমুখি হয়েছিলেন। দুটি গেমই ড্র হয়েছে। ফলে দুই গ্র‌্যান্ডমাস্টারই ১ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। আজ টাইব্রেকার অনুষ্ঠিত হবে। টাইব্রেকারে যিনি জিতবেন, সেমিফাইনালে পৌঁছে যাবেন। সেমিফাইনালে খেলতে হবে তান জংগেই–এর বিরুদ্ধে। ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার আর বৈশালীকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন চীনের এই দাবাড়ু।  ‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora