ট্রেন্ডিং

Asian Champions Trophy 2024

‌এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অপ্রতিরোধ্য ভারত, মালয়েশিয়ার বিরুদ্ধে জয় ৮–১ ব্যবধানে

পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ভারত। আগের দুটি ম্যাচে চীন ও জাপানের বিরুদ্ধে এসেছিল সহজ জয়। লিগ পর্বের তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৮–১ ব্যবধানে উড়িয়ে দিল ভারত। দুরন্ত হ্যাটট্রিক রাজকুমার পালের।

মালয়েশিয়াকে হারানোর পর উচ্ছ্বাস ভারতীয় দলের খেলোয়াড়দের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪
Share on:

পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ভারত। আগের দুটি ম্যাচে চীন ও জাপানের বিরুদ্ধে এসেছিল সহজ জয়। লিগ পর্বের তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৮–১ ব্যবধানে উড়িয়ে দিল ভারত। দুরন্ত হ্যাটট্রিক রাজকুমার পালের। একই সঙ্গে শেষ চারে ওঠা নিশ্চিত করে ফেললেন হরমনপ্রীত সিংরা। 

এশিয়ান হকিতে দীর্ঘদিন ধরেই দাপট দেখিয়ে চলেছে ভারত। গতবছর চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিল। এবছর প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর ভারতীয় দলকে নিয়ে প্রত্যাশা অনেকটাই বেড়ে গেছে। সমর্থকদের প্রত্যাশাপূরণের দিকে ক্রমশ এগিয়ে চলেছেন হরমনপ্রীতরা। প্রথম ম্যাচে চীনকে ৩ গোল দিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করেছিল ভারত। পরের ম্যাচে জীপীনের বিরুদ্ধে জয় ৫–১ ব্যবধানে। এবার মালয়েশিয়ার বিরুদ্ধেও বড় ব্যবধানে জয়।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে ভারত। ৩ মিনিটেই রাজকুমার পালের গোলে এগিয়ে যায়। মিনিট তিনেক পর হুন্ডাল আরাইজিৎ সিং দুরন্ত গোল করে ব্যবধান বাড়ান। ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন জুগরাজ সিং। প্রথম কোয়ার্টারে ৩–০ ব্যবধানেই এগিয়েছিল ভারত।


আরও পড়ুনঃ কোপা ফাইনালে হারের মধুর প্রতিশোধ, বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনাকে হারাল কলম্বিয়া


আরও পড়ুনঃ প্যারাগুয়ের বিরুদ্ধে জঘন্য ফুটবল, বিশ্বকাপ বাছাইপর্বে আবার হারের সরণিতে ব্রাজিল


দ্বিতীয় কোয়ার্টারেও ভারতের দাপট অব্যাহত ছিল। ১৯ মিনিটে পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি। ২ মিনিট পর আবার পেনাল্টি কর্নার পায় ভারত। এবারও গোল করতে ব্যর্থ হন হরমনপ্রীতরা। অবশেষে ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ৪–০ করেন হরমনপ্রীত সিং। ২৪ মিনিটে ভারতের হয়ে পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন রাজকুমার পাল। ৫ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।

তৃতীয় কোয়ার্টারে শুরুতেই হ্যাটট্রিকপূর্ণ করেন রাজকুমার পাল। ৩৩ মিনিটের মাথায় বিবেকের শট মালয়েশিয়ার গোলকিপার আংশিক প্রতিহত করলে ফিরতি বল পেয়ে যান রাজকুমার। গোল করতে ভুল করেননি তিনি। প্রতিআক্রমণে উঠে এসে পরের মিনিটেই মালয়েশিয়ার হয়ে ব্যবধান কমান আখিমুল্লাহ আনুয়ার। ৩৯ মিনিটে আরাইজিৎ সিং ভারতকে ৭–১ ব্যবধানে এগিয়ে দেন। তৃতীয় কোয়ার্টারের শেষদিকে ভারতের হয়ে ৮ নম্বর গোলটি করেন উত্তম সিং। ৩ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ভারত। সেমিফাইনাল খেলা কার্যত নিশ্চিত হরমনপ্রীতদের।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora