ট্রেন্ডিং

Asian Champions Trophy 2024

‌পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিকে পাকিস্তানকে হারাল ভারত

টানা ৪ ম্যাচ জিতে আগেই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল টিকিট নিশ্চিত করে ফেলেছিল ভারত। শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে সম্মানের ম্যাচেও পেল ভারত। শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন। শেষ পর্যন্ত ২–১ ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীত সিংরা।

পাকিস্তানের বিরুদ্ধে সম্মানের ম্যাচেও পেল ভারত।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৪
Share on:

টানা ৪ ম্যাচ জিতে আগেই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল টিকিট নিশ্চিত করে ফেলেছিল ভারত। শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে সম্মানের ম্যাচেও পেল ভারত। শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন। শেষ পর্যন্ত ২–১ ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীত সিংরা। গ্রুপ লিগে ৫টি ম্যাচেই জিতল ভারত। 

যে কোনও খেলায় পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামাটা বরাবরই সম্মানের লড়াই। ইদানিং সব খেলাতেই আধিপত্য দেখিয়ে এসেছে ভারত। হকিতেও তার ব্যতিক্রম নেই। যদিও পাকিস্তানের সেই সুদিন আর নেই। গতবছর হ্যাংঝৌতে এশিয়ান গেমসে গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানকে ১০–২ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ভারত। এদিন অবশ্য দুর্দান্ত ছন্দে থাকা ভারতের বিরুদ্ধে দারুণ লড়াই করল পাকিস্তান। প্রথমে গোল করে এগিয়েও গিয়েছিল। কিন্তু হরমনপ্রীতদের দাপটে সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। 

ম্যাচের প্রথম আক্রমণ তুলে নিয়ে আসে ভারত। শুরুতেই ডি–বক্সের মধ্যে সুবিধাজনক জায়গায় বল পেয়েছিলেন অভিষেক। কিন্তু কাজে লাগাতে পারেননি। ১০ মিনিটেই এগিয়ে যায় পাকিস্তান। হান্নান শহীদ মাঝমাঠ থেকে বল ধরে একক প্র‌য়াসে এগিয়ে গিয়ে আহমেদ নাদিমকে পাস দেন। জোরালো হিটে বল জালে পাঠান পাঠান নাদিম। প্রতিযোগিতায় এই প্রথম শুরুতে গোল হজম করে ভারত। 


পিছিয়ে পড়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে ভারত। দ্রুত থেলায় ফিরে আসে। ৩ মিনিটের মধ্যেই সমতা ফেরায়। ১৩ মিনিটে জারমানপ্রীত সিংকে ফাউল করেন আজাজ আহমেদ। রেফারি পেনাল্টি কর্নারের নির্দেশ দেন। পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান অধিনায়ক হরমনপ্রীত সিং। ম্যাচের ১৯ মিনিটে আবার পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে ভারতকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন হরমনপ্রীত।

তৃতীয় কোয়ার্টারে ভারত আধিপত্য দেখালেও ব্যবধান বাড়াতে পারেনি। পাকিস্তান কয়েকটা পেনাল্টি কর্নার পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। চতুর্থ কোয়ার্টারে আক্রমণ প্রতিআক্রমণে খেলা দারুণ জমে উঠেছিল। ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল অভিষেকের সামনে। কিন্তু কাজে লাগাতে পারেননি। ৪৯ মিনিটে জুগরাজ সিংকে ফাউল করে হলুদ কার্চ দেখে মাঠ ছাড়েন আশরাফ রানা। ফলে ম্যাচের শেষ ১০ মিনিট ১০ জনে খেলতে হয় পাকিস্তানকে। সেই সুযোগ অবশ্য কাজে লাগাতে পারেনি ভারতীয় দল। পাকিস্তানও ম্যাচে ফিরতে পারেনি।

টানা ৫ ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থেকেই সেমিফাইনালে গেল ভারত। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালের ছানপর পেয়েছে পাকিস্তান। ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে দেছে দক্ষিণ কোরিয়াও। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora