ট্রেন্ডিং

Paris Olympic 2024

‌টোকিওর পর প্যারিস, স্পেনকে হারিয়ে হকিতে ব্রোঞ্জ জিতল ভারত

স্পেনকে ২–১ ব্যবধানে হারিয়ে অলিম্পিক হকিতে ব্রোঞ্জ জিতল ভারত। হরমনপ্রীতদের হাত ধরে চতুর্থ পদক এল দেশের। পরপর দুটি অলিম্পিকে ব্রোঞ্জ এল ভারতের ঘরে। টোকিওর পর আবার প্যারিসে।

ব্রোঞ্জ জয়ের পর ভারতীয় দলের উচ্ছ্বাস

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ০৮, ২০২৪
Share on:

সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও শেষরক্ষা হয়নি। সোনা–রুপো জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। তবে পদক জয়ের সম্ভাবনা শেষ হয়নি। স্পেনকে ২–১ ব্যবধানে হারিয়ে অলিম্পিক হকিতে ব্রোঞ্জ জিতল ভারত। হরমনপ্রীতদের হাত ধরে চতুর্থ পদক এল দেশের। পরপর দুটি অলিম্পিকে ব্রোঞ্জ এল ভারতের ঘরে। টোকিওর পর আবার প্যারিসে।

৪১ বছরের পদকের খরা কাটিয়ে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিল ভারত। পদকের রঙ বদলে দিতে এবার প্যারিসে গিয়েছিলেন হরমনপ্রীত সিংরা। গোটা প্রতিযোগিতায় দুর্দান্ত খেলেও সোনা–রুপো আসেনি। তবে প্যারিস থেকে একেবারে খালি হাতে ফিরতে হল না ভারতকে। ১৯৬৮ ও ১৯৭২ সালে পরপর দুটি অলিম্পিকে পদক জিতেছিল ভারত। ৫২ বছর পর আবার সেই কৃতিত্ব অর্জন করল।

সোনা–রুপো হাতছাড়া হলেও ব্রোঞ্জ জিততে মরিয়া ছিলেন হরমনপ্রীত সিংরা। ম্যাচের শুরু থেকেই স্পেনের ওপর ঝাঁপিয়ে পড়েছিল ভারত। আক্রমণের চাপ বজায় রেখে প্রথম কোয়ার্টারে কোনও গোল তুলে নিতে পারেনি। ৬ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন শ্রীজেশ। ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় স্পেন। ডি বক্সের মধ্যে ক্ল্যাপেসকে ট্যাকেল করেন মনপ্রীত সিং। পেনাল্টি পায় স্পেন। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন অধিনায়ক মার্ক মিলারেস। গোল হজম করে চাপে পড়ে যায় ভারত। সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে। দ্বিতীয়ো কোয়ার্টারের শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান হরমনপ্রীত।


আরও পড়ুনঃ এয়ারফোর্সকে ৬ গোলে উড়িয়ে ডার্বির আগে ইস্টবেঙ্গলের রক্তচাপ বাড়িয়ে দিল মোহনবাগান


আরও পড়ুনঃ পদকের দাবিতে ক্রীড়া আদালতে মামলা, কুস্তিকে চিরতরে বিদায় জানালেন ভিনেশ ফোগাট


তৃতীয় কোয়ার্টারের শুরু থেকেই চাপ রেখেছিল ভারত। ৩৩ মিনিটে পেনাল্টি কর্নারও আদায় করে নেয়। পেনাল্টি কর্নার থেকে ভারতকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং। এবার সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে আক্রমণে উঠে এসে পেনাল্টি কর্নার আদায় করে স্পেন। যদিও কাজে লাগাতে পারেনি। পরের মিনিটে ভারতও একটা পেনাল্টি কর্নার কাজে লাগাতে ব্যর্থ হয়। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে আরও একটা পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি ভারত।

চতুর্থ কোয়ার্টারে খেলা আরও জমে ওঠে। সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে স্পেন। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে ভারতকে চাপে ফেলে দিয়েছিল। তিন–তিনটি পেনাল্টি কর্নার আদায় করেও কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত স্নায়ুচাপ ধরে রেখে ২–১ ব্যবধানে জিতে ব্রোঞ্জ জিতে নেয় ভারত।‌


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora