ট্রেন্ডিং

Asian Women Champions Trophy hockey 2024

‌এশিয়ান হকিতে অপ্রতিরোধ্য, চীনকে হারিয়ে টানা দ্বিতীয়বার মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত

মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে খেতাব ধরে রাখল ভারত। বিহারের রাজগীরে অনুষ্ঠিত ফাইনালে চীনকে হারিয়েছে ১–০ ব্যবধানে। ম্যাচের একমাত্র গোলটি করেন দীপিকা। প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হল ভারত। এই নিয়ে তৃতীয়বার খেতাব জিতল ভারতীয় দল।

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ভারতীয় মহিলা হকি দল

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০২৪
Share on:

মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে খেতাব ধরে রাখল ভারত। বিহারের রাজগীরে অনুষ্ঠিত ফাইনালে চীনকে হারিয়েছে ১–০ ব্যবধানে। ম্যাচের একমাত্র গোলটি করেন দীপিকা। প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হল ভারত। এই নিয়ে তৃতীয়বার খেতাব জিতল ভারতীয় দল।

গ্রুপ লিগে টানা ৫টি ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে এসেছিল ভারত। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল জাপান। জাপানকে ২–০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে এসেছিল ভারত। অন্য সেমিফাইনালে মালয়েশিয়াকে ৩–১ ব্যবধানে হারিয়েছিল চীন। গ্রুপ লিগের ম্যাচেও চীনকে হারিয়েছিল ভারত। ফাইনালে চীনের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি।  


প্রতিযোগিতার অন্যান্য ম্যাচের মতো ফাইনালেও আক্রমণাত্মক ভাবেই শুরু করেছিল ভারত। একের পর এক সুযোগ তৈরিও করেছিল। কিন্তু কাজে লাগাতে পারছিল না। দ্বিতীয় কোয়ার্টারে ১৮ মিনিটে চীন প্রথম পেনাল্টি কর্নার আদায় করে নেয়। কিন্তু কাজে লাগাতে পারেনি। পরের ৫ মিনিটে পরপর চারটি পেনাল্টি কর্নার পায় ভারত। একটাও কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারেও ভারতের চাপ বজায় ছিল। কিন্তু গোল তুলে নিতে পারেনি। বিরতিতে খেলার ফল ছিল গোলশূন্য।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই গোল তুলে নেয় ভারত। ৩১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন ড্র‌্যাগ ফ্লিকার দীপিকা। এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ানের জন্য ঝাঁপিয়ে পড়ে ভারত। ৪১ মিনিটে ডি বক্সে দীপিকাকে ফাউল করলে পেনাল্টি পায় ভারত। দীপিকার শট আটকে দেন চীনের গোলকিপার লি টিং। শেষ কোয়ার্টারে স্ট্র‌্যাটেজি বদলে লম্বা পাসে খেলতে থাকে চীন। গোলের জন্য মরিয়া হলেও ভারতীয় রক্ষণভাগের ব্যর্থতায় সমতা ফেরাতে পারেনি। শেষ পর্যন্ত ১–০ ব্যবধানে জিতেই তৃতীয় বারের জন্য খেতাব ঘরে তোলে ভারত। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora