একই ঘর জিমন্যাস্ট প্রণতি নায়েক ও কোচ অশোক মিশ্রকে! মাঝরাতে তুমুল হট্টগোল, এশিয়ান গেমসে চূড়ান্ত অব্যবস্থা
জাপানের আইচি–নাগোয়ায় অনুষ্ঠিত ২০২৬ এশিয়ান গেমসে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল। শিষ্টাচার ও নিয়মকানুন উপেক্ষা করেই ভারতীয় মহিলা জিমন্যাস্ট প্রণতি নায়েক ও কোচ অশোক মিশ্রকে গেমস ভিলেজ হিসেবে ব্যবহৃত ক্রুজ জাহাজে একই ঘর বরাদ্দ করে স্থানীয় আয়োজকরা। মাঝরাতে এই নিয়ে তুমুল হট্টগোল। পরিস্থিতি খারাপ হতে দেখে মাঝরাতে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তারা দায়িত্ব নিয়ে সমস্যার সমাধান করেন।
ভারতীয় মহিলা জিমন্যাস্ট প্রণতি নায়েক ও কোচ অশোক মিশ্র ।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬
Share on:
জাপানের আইচি–নাগোয়ায় অনুষ্ঠিত ২০২৬ এশিয়ান গেমসে চরম অব্যবস্থার শিকার ভারতীয় দল। শিষ্টাচার ও নিয়মকানুন উপেক্ষা করেই ভারতীয় মহিলা জিমন্যাস্ট প্রণতি নায়েক ও কোচ অশোক মিশ্রকে গেমস ভিলেজ হিসেবে ব্যবহৃত ক্রুজ জাহাজে একই ঘর বরাদ্দ করে স্থানীয় আয়োজকরা। মাঝরাতে এই নিয়ে তুমুল হট্টগোল। পরিস্থিতি খারাপ হতে দেখে মাঝরাতে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তারা দায়িত্ব নিয়ে সমস্যার সমাধান করেন। আয়োজকদের ভুলের কারণে রোয়িং ও শুটিং দলের পর ব্যাডমিন্টন ও ভারোত্তোলন দলকে নাগোয়া বিমানবন্দরে বেশ কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল।
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে ক্লান্তিকর বিমানযাত্রার পর মাঝরাতে নাগোয়ায় পৌঁছন জিমন্যাস্ট প্রণতি নায়েক এবং তাঁর কোচ অশোক মিশ্র। গেমস ভিলেজে পৌঁছে জানতে পারেন, তাঁদের জন্য একই ঘর বরাদ্দ করা হয়েছে। এইরকম অস্বাভাবিক বরাদ্দের কথা জানতে পেরে দুজনই হতবাক হয়ে যান। তাঁরা এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন এবং আলাদা ঘর দেওয়ার জন্য জোরজবরদস্তি শুরু করেন। শেষপর্যন্ত ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তারা মাঝরাতে বিষয়টি সমাধান করে দুজনের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে। জিমন্যাস্ট প্রণতি নায়েককে একটা আলাদা ঘর দেওয়া হয়। এবং কোচ অশোক মিশ্রকে ওয়েটলিফটিংয়ের হেড কোচ বিজয় শর্মার সঙ্গে একই ঘরে থাকার অনুমতি দেওয়া হয়।
ঘর কেলেঙ্কারির মাঝে আরও একটা ঘটনা ঘটে। কোচ অশোক মিশ্র যখন ক্রুজ জাহাজের প্রবেশপথে পৌঁছন, তখন গেটের একটা স্লিপে তাঁর নাম তালিকাভুক্ত ছিল এবং তাঁকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু আসল নাটক শুরু হয় অভ্যর্থনা কক্ষে। রেজিস্টারে অশোক মিশ্রর নাম পরীক্ষা করার সময় কর্মীরা জানান যে তাঁর নাম তালিকাভুক্ত নেই এবং তিনি নিবন্ধিতও নন। তাঁকে রাত ১টা থেকে ১.৪৫ মিনিট পর্যন্ত বাইরে বসিয়ে রাখা হয়। পরে আসল কারণ জানা যায়। রেজিস্টারে অশোক মিশ্রর নামের বানানে ‘MISHRA’–তে ‘I’ ছিল না। ভুলবশত নামটি ‘MSHRA’ হিসেবে নথিভুক্ত হয়েছিল। যার ফলে সিস্টেমে তাঁর নাম খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তারা নাগোয়ায় স্থানীয় আয়োজক কমিটির সঙ্গে বলেন এবং সমস্যার সমাধান করেন।
শুধু এখানেই শেষ নয়, ভারতীয় খেলোয়াড়দের গাড়ির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। গাড়ির অভাবে ভারতীয় শুটিং দলের প্রশিক্ষণ ব্যাহত হয়। বুধবার রাতে ব্যাডমিন্টন দল প্রায় ৬ ঘণ্টা বিমানবন্দরে আটকে ছিল। শুধু তাই নয়, কোচ বিজয় শর্মার সঙ্গে বৃহস্পতিবার নাগোয়ায় পৌঁছনো মীরাবাই চানুকেও বিমানবন্দরে বেশ কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। বুধবার ক্রুজ জাহাজে ওঠার জন্য রোয়িং দলকে ৯ থেকে ১০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। রোয়িং দলকে নিজেদের খাবার কিনে খেতে হয়েছে। তবে আইওএ রোয়িং দলকে জানিয়েছে, তাদের খাবারের খরচের টাকা দেওয়া হবে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.