ট্রেন্ডিং

Paris Olympic 2024

বক্সিংয়ে আশা শেষ, কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, টানা দুটি অলিম্পিক পদক জেতা হল না লভলিনার

নিখাত জারিনরা আগেই বিদায় নিয়েছিলেন। শনিবার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল নিশান্ত দেবের। একমাত্র আশা ছিল লভলিনা বরগোহাইনকে ঘিরে। তিনিও ব্যর্থ। কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই লি কিয়ানের কাছে হেরে বিদায় নিলেন লভলিনা।

টানা দুটি অলিম্পিক পদক জয়ের স্বপ্নপূরণ হল না লভলিনার

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ০৪, ২০২৪
Share on:

নিখাত জারিন, জেসমিন ল্যাম্বোরিয়া, প্রীতি, অমিত পাঙ্ঘালরা আগেই বিদায় নিয়েছিলেন। শনিবার পদক জয়ের সম্ভাবনা শেষ হয়ে গিয়েছিল নিশান্ত দেবের। একমাত্র আশা ছিল লভলিনা বরগোহাইনকে ঘিরে। বক্সিং থেকে তিনিও দেশকে পদক এনে দিতে পারলেন না। কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই লি কিয়ানের কাছে হেরে বিদায় নিলেন লভলিনা। পরপর দুটি অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন শেষ। স্পর্শ করতে পারলেন না পিভি সিন্ধু, মনু ভাকেরের দুটি অলিম্পিক পদক জয়ের কৃতিত্ব। 

২০২১ টোকিও অলিম্পিকে মহিলাদের ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন লভলিনা বরগোহাইন। প্যারিস অলিম্পিকে মহিলাদের ৬৯ কেজি বিভাগ নেই। ফলে ওজন বিভাগ বদলে ৭৫ কেজি বিভাগে নামতে হয়। নতুন ওজন বিভাগে অলিম্পিকে সুবিধা করতে পারলেন না। যদিও অলিম্পিকের আগে দারুণ ছন্দে ছিলেন এই ভারতীয় বক্সার। বেশ কয়েকটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক জিতেছিলেন। প্যারিসেও ভাল শুরু করেছিলেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন লি কিয়ানের বিরুদ্ধে সুবিধা করতে পারলেন না। ৪–১ ব্যবধানে হেরে গেলেন লভলিনা। 


আরও পড়ুনঃ সোনা–রুপো জয়ের স্বপ্ন ব্যর্থ, সেমিফাইনালে হেরে লক্ষ্য সেনের শেষ আশা ব্রোঞ্জ


আরও পড়ুনঃ ৪৩ মিনিট ১০ জনে খেলেও পেনাল্টি শুট আউটে জয়, শ্রীজেশের হাত ধরে হকির সেমিফাইনালে ভারত


একবছর আগেই অবশ্য লি কিয়ানকে দিল্লিতে অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়নশিপে হারিয়েছিলেন লভলিনা বরগোহাইন। এবছর চেক গ্রাঁ প্রি–তে অবশ্য হেরে যান। হাংঝৌ এশিয়ান গেমসেও লি কিয়ানের বিরুদ্ধে সুবিধা করতে পারেননি লভলিনা। অলিম্পিকেও দাপট বজায় রাখলেন চীনের বক্সার। ৫ বিচারকের মধ্যে প্রথম রাউন্ডে ৩ বিচারক এগিয়ে রাখেন লি কিয়ানকে। দ্বিতীয় রাউন্ডে লভলিনা এগিয়ে রাখেন তিন বিচারক। তৃতীয় রাউন্ডে প্রথম দুই এবং চতুর্থ ও পঞ্চম বিচারক লি কিয়ানকে দেন ১০ পয়েন্ট করে। আর লভলিনাকে দেন ৯ পয়েন্ট করে করে দেন। তৃতীয় বিচারক ১০ পয়েন্ট দেন লভলিনাকে, আর ৯ পয়েন্ট দেন লি কিয়ানকে। ফলে ৪–১ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে যান লি কিয়ান। টানা তিনটি অলিম্পিকে পদক জিততে চলেছেন চীনের এই বক্সার। ২০১৬ রিও অলিম্পিকে জিতেছিলেন ব্রোঞ্জ, ২০২১ টোকিওতে রুপো। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora