মাইন্ড গেম চেস অ্যাকাডেমির উদ্যোগে এবং সারা বাংলা দাবা সংস্থা ও কলকাতা জেলা দাবা সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হল র্যাপিড দাবা প্রতিযোগিতা। কলকাতার ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে গোটা রাজ্য থেকে ৫ থেকে ৭৫ বছর বয়সী ২০০–র বেশি দাবাড়ু অংশ নিয়েছিল।

প্রতিযোগিতার উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সৌমিত্র পাল। ৭ রাউন্ডের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন রূপম মুখোপাধ্যায়। তাঁর সংগৃহীত পয়েন্ট ৬.৫। ট্রফি ছাড়াও রূপম পেয়েছেন ১০ হাজার টাকা আর্থিক পুরস্কার। অন্যদিকে, ৬ পয়েন্ট পেয়ে রানার্স হয়েছেন সৃজন সাহা। তিনি পেয়েছেন ট্রফি ও ৮ হাজার টাকা। এছাড়া, অনূর্ধ্ব ৭, অনূর্ধ্ব ৯, অনূর্ধ্ব ১১, অনূর্ধ্ব ১৩ ও অনূর্ধ্ব ১৫ বিভাগের ৯০ জন প্রতিযোগীকে একাদশী সর্দার ট্রফি তুলে দেওয়া হয়। আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে ৩০ জন দাবাড়ুকে।
দাবাড়ুদের উৎসাহ দিতে হাজির ছিলেন টাটা কনসালটেন্সির অন্যতম কর্তা মধুরিমা সেনগুপ্ত, সরকার গ্রুপ অফ কনসার্নের চেয়ারম্যান ডাঃ জি পি সরকার, ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান সুজন মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী শচীন আগরওয়াল প্রমুখ। প্রত্যেকেই খুদে দাবাড়ুদের উৎসাহিত করেন। পাশাপাশি মাইন্ড গেম চেস অ্যাকাডেমির কার্যকলাপেরও প্রশংসা করেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.