ট্রেন্ডিং

Rafael Nadal Farewell Match

শেষ ম্যাচ স্মরণীয় হল না, ডেডিস কাপে হার দিয়ে সমাপ্তি ঘটল নাদালের টেনিসজীবনের

২০ বছরে ডেভিস কাপের ম্যাচে তাঁকে কেউ হারাতে পারেননি। সেই নাদালকেই কিনা ডেভিস কাপে জীবনের শেষ ম্যাচ হারতে হল!‌ জীবনের শেষ ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারলেন না কিংবদন্তী এই টেনিস তারকা। হল্যান্ডের বোতিক ফান ডি জানস্কুপের কাছে হারতে হল।

জীবনের শেষ ম্যাচ খেলে দর্শকদের অভিবাদন গ্রহন করছেন নাদাল।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২০, ২০২৪
Share on:

ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। ডেভিস কাপের অবিসংবাদিত সম্রাট হিসেবে অভিহিত করলেও কোনও অত্যুক্তি হবে না। দেশের জার্সিতে বরাবরই দাপট দেখিয়ে এসেছেন। গত ২০ বছরে ডেভিস কাপের ম্যাচে তাঁকে কেউ হারাতে পারেননি। সেই নাদালকেই কিনা ডেভিস কাপে জীবনের শেষ ম্যাচ হারতে হল!‌ জীবনের শেষ ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারলেন না কিংবদন্তী এই টেনিস তারকা। হল্যান্ডের বোতিক ফান ডি জানস্কুপের কাছে হারতে হল। স্পেনও ডেভিস কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ায় আর কোর্টে দেখা যাবে না নাদালকে।

মায়োরকায় নাদালের পেশাদার টেনিস জীবনের শেষ ম্যাচ নিয়ে উৎসাহর অন্ত ছিল না। ঘরের ছেলেকে নিয়ে বাঁধভাঙা উৎসাহ ছিল। কিন্তু বোতিক ফান ডি জানস্কুপের বিরুদ্ধে প্রথম সিঙ্গলসে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি নাদাল। শুরু থেকেই পিছিয়ে পড়েছিলেন। পরে আর ম্যাচে ফিরতেও পারেননি ৩৮ বছর বয়সী এই টেনিস তারকা। শেষ পর্যন্ত ৬–৪ ৬–৪ গেমে হেরে যান। আলকারাজ দ্বিতীয় সিঙ্গেলসে ট্যালন গ্রিকসপুরকে হারান ৭–৬ (৭–০), ৬–৩ গেমে। ম্যাচ জিতে নাদালকে উৎসর্গ করেন আলকারাজ। 


দ্বিতীয় সিঙ্গলসে আলকারাজ জেতায় আরও একটি ম্যাচ খেলার সম্ভাবনা ছিল নাদালের। কিন্তু টাই নির্ধারণ ডাবলসে আলকারাজ ও মারসেল গ্রানোয়ার্স জুটি হল্যান্ডের বোতিক ফান ডি জানস্কুপ ও ওয়েসলি কুলহফ জুটির কাছে ৭-৬ (৭–৪), ৭–৬ (৭–৩) ব্যবধানে হারায় কোয়ার্টার ফাইনাল থেকে স্পেনের বিদায় নিশ্চিত হয়ে যায়। একইসঙ্গে নিশ্চিত হয়ে যায় টেনিস থেকে নাদালের বিদায়ও। অক্টোবরেই অবসরের কথা ঘোষণা করেছিলেন নাদাল। ২২টি গ্র্যান্ড স্লাম জেতা এই টেনিস তারকা জানিয়েছিলেন, স্পেনের হয়ে ডেভিস কাপ খেলার পর প্রিয় টেনিসকে বিদায় জানাবেন।

দীর্ঘদিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন নাদাল। অনেকটা সময় কোর্টের বাইরে থাকার পর এবছর জানুয়ারিতে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরেছিলেন। কিন্তু আবার চোটের কবলে পড়ে ছিটকে যান অস্ট্রেলিয়ান ওপেন থেকে। চলতি মরশুমে ফ্রেঞ্চ ওপেনসহ চারটি টুর্নামেন্ট খেলেন। ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান। এরপর মাত্র দুটি টুর্নামেন্ট খেলেছেন, রোলাঁ গারোতে বাস্তাদ ও অলিম্পিক গেমস। ২৩ বছরের টেনিস জীবনে নাদাল জিতেছেন ২২টি গ্র্যান্ড স্লাম। এর মধ্যে ১৪ বার ফ্রেঞ্চ ওপেন। সব মিলিয়ে নাদাল জিতেছেন ৯২টি শিরোপা।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora