সোনা পুনরুদ্ধারে ব্যর্থ, জুরিখেও ডায়মন্ড লিগে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল নীরজ চোপড়াকে
সোনা পুনরুদ্ধার করতে পারলেন না নীরজ চোপড়া। দোহার পর জুরিখ। আবার ব্যর্থ নীরজ চোপড়া। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতের এই জ্যাভেলিন থ্রোয়ারকে। ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করে আবার বাজিমাত জুলিয়ান ওয়েবারের।
ডায়মন্ড লিগ ফাইনালসে এবারও সোনা এল না নীরজ চোপড়ার।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৫
Share on:
ডায়মন্ড লিগে একমাত্র সোনা এসেছিল জুরিখে। এবারও সেই জুরিখ। কিন্তু সোনা পুনরুদ্ধার করতে পারলেন না নীরজ চোপড়া। দোহার পর জুরিখ। আবার ব্যর্থ নীরজ চোপড়া। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতের এই জ্যাভেলিন থ্রোয়ারকে। ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করে আবার বাজিমাত জুলিয়ান ওয়েবারের। তিনি ছোঁড়েন ৯১.৫১ মিটার। অন্যদিকে, ৮৫.০১ মিটার ছুঁড়ে রোউপো পান নীরজ। চলতি বছর ডায়মন্ড লিগ ফাইনালে দুবার ৯০ মিটারের বেশি ছুঁড়ে সোনা দুবারই সোনা জিতলেন জার্মানির এই জ্যাভেলার।
জুরিখে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন নীরজ চোপড়া। বলেছিলেন, ‘প্রস্তুতি ভাল হয়েছে, লক্ষ্য ৯০ মিটারের ধারাবাহিকতা ধরে রাখা।’ কিন্তু লক্ষ্যের ধারেকাছে পৌঁছে পারলেন না। আসলে দিনটা এদিন নীরজের ছিল না। প্রথম থ্রো–তে ৮৪.৩৫ মিটার ছোঁড়েন নীরজ। দ্বিতীয় প্রচেষ্টায় ৮২.০০ মিটারের দূরত্ব অতিক্রম করেন। পরের তিনটি থ্রো ফাউল করে বসেন নীরজ। এতেই চাপে পড়ে যান ভারতের এই জ্যাভেলার। এরপর শেষ থ্রো–তে ৮৫.০১ মিটার ছোঁড়েন নীরজ। এটাই তাঁকে রুপো এনে দেয়।
সোনা জয়ী জুলিয়ন ওয়েবার অবশ্য প্রথম থ্রো থেকেই দাপট দেখাতে থাকেন। প্রথম থ্রো–তেই ৯১.৩৭ মিটার দূরত্ব অতিক্রম করেন। তখনই দেওয়াল লিখনটা পড়ে ফেলেছিলেন নীরজ চোপড়া। দ্বিতীয় প্রচেষ্টায় নিজেকে আরও উচ্চতায় নিয়ে যান ওয়েবার। ছোঁড়েন ৯১.৫১ মিটার। এটা চলতি মরশুমে তাঁর সেরা থ্রো। তৃতীয় প্রচেষ্টায় ফাউল করেন ওয়েবার। শেষ তিনটি থ্রো করেন যথাক্রমে ৮৩.৬৬ মিটার, ৮৬.৪৫ মিটার এবং ৮৮.৬৬ মিটার। দোহা ডায়মন্ড লিগে ৯১.০৯ মিটার ছুঁড়ে সোনা জিতেছিলেন ওয়েবার।
শেষ থ্রো–র আগে দ্বিতীয় স্থানে ছিলেন কেশর্ন ওয়ালকট। কিন্তু নীরজ তাঁকে ছাড়িয়ে যান। ওয়ালকট ৮৪.৯৫ মিটার থ্রো দিয়ে শুরু করেছিলেন। এটাই ছিল তাঁর সেরা প্রয়াস। দ্বিতীয় প্রচেষ্টায় ৭৯.৯১ মিটার ছোঁড়েন। তারপর ৮১.৭৮ মিটার। চতুর্থ প্রচেষ্টায় ফাউল করেন। শেষ দুটি থ্রো ৭৭.০০ মিটার ও ৭৮.৩০ মিটার। চতুর্থ স্থানে শেষ করেন অ্যান্ডারসন পিটার্স। তাঁর সেরা থ্রো ৮২.০৬ মিটার, যা তার দ্বিতীয় প্রচেষ্টায় এসেছিল। জুলিয়াস ইয়েগো ৮২.০১ মিটার সেরা থ্রো করে পঞ্চম স্থানে শেষ করেন। মলদোভার আন্দ্রিয়ান মারদারে ৮১.৮১ মিটার থ্রো করে ষষ্ঠ স্থানে এবং সুইজারল্যান্ডের সাইমন উইল্যান্ড ৮১.২৯ মিটার থ্রো করে সপ্তম স্থান লাভ করেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.