ট্রেন্ডিং

Wimbledon 2025

‌উইম্বলডনেও ফ্রেঞ্চ ওপেনের রিপ্লে, রেকর্ড গড়ে সেমিফাইনালে জকোভিচ, সামনে আবার সিনার,

একমাস ৪ দিন আগেই ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন ইয়ানিক সিনার ও নোভাক জকোভিচ। উইম্বলডনেরও সেমিফাইনালে মুখোমুখি এই দুই তারকা। তারুণ্যের কাছে হার মানতে হয়েছিল অভিজ্ঞতাকে। এবার জকোভিচের সামনে সুযোগ সিনারকে হারিয়ে মধুর প্রতিশোধ নেওয়ার।

উইম্বলডনের সেমিফাইনালে ওঠার পথে জকোভিচ।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৫
Share on:

উইম্বলডনেও ফ্রেঞ্চ ওপেনের অ্যাকশন রিপ্লে। একমাস ৪ দিন আগেই ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন ইয়ানিক সিনার ও নোভাক জকোভিচ। উইম্বলডনেরও সেমিফাইনালে মুখোমুখি এই দুই তারকা। তারুণ্যের কাছে হার মানতে হয়েছিল অভিজ্ঞতাকে। এবার জকোভিচের সামনে সুযোগ সিনারকে হারিয়ে মধুর প্রতিশোধ নেওয়ার। তবে ফাইনালে ওঠার পথে কিংবদন্তি রজার ফেডেরারের রেকর্ড ভেঙে দিয়েছেন জকোভিচ।

বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকা সিনারের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ছেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেন শিলটন। দশম স্থানে থাকা এই মার্কিন টেনিস তারকা প্রথম সেটে অবশ্য যথেষ্ট বেগ দিয়েছিলেন সিনারকে। প্রথম সেট টাইব্রেকার পর্যন্ত টেনে নিয়ে যান। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৭–৬ (‌৭–২)‌ ব্যবধানে প্রথম সেট জিতে নেন সিনার। পরের দুটি সেটে সিনারকে অবশ্য খুব বেশি বেগ পেতে হয়নি। ৬-৪, ৬-৪ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে যান। 


অন্য কোয়ার্টার ফাইনালে অবশ্য নোভাক জকোভিচকে লড়ে জিততে হয়েছে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২২ নম্বরে থাকা ইতালির ফ্ল্যাবিও কোবোলি প্রথম সেট জিতে চাপে ফেলে দিয়েছিলেন জকোভিচকে। যদিও প্রথম সেটে দীর্ঘক্ষণ লড়াই হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৭–৬ (‌৮–৬)‌ ব্যবধানে জিতে বাজিমাত করেন কোবোলি। দ্বিতীয় সেটে কোবলিকে অবশ্য দাঁড়াতেই দেননি জকোভিচ। ৬–২ ব্যবধানে জিতে সমতা ফেরান। তৃতীয় সেটে লড়াই জমে ওঠে। তবে ৭–৫ ব্যবধানে জিতে এগিয়ে যান জকোভিজ। চতুর্থ সেট ৬–৪ ব্যবধানে জিতে ২৫ তম গ্র‌্যান্ড স্লাম জয়ের দিকে আরও একধাপ এগিয়ে যান এই সার্বিয়ান টেনিস তারকা।

৩ ঘন্টা ১১ মিনিটের লড়াইয়ে কোবোলিকে হারিয়ে সেমিফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে একটা রেকর্ড গড়েছেন জকোভিচ। উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে সবচেয়ে বেশি ১৪ বার সেমিফাইনাল খেলার রেকর্ড গড়লেন। ভেঙে দিলেন রজার ফেডেরারের ১৩ বার সেমিফাইনাল খেলার রেকর্ড। এছাড়া এই নিয়ে ৫২তম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল খেলবেন জকোভিচ, যা পুরুষদের টেনিসে সর্বোচ্চ।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora