ট্রেন্ডিং

Wimbledon

‌উইম্বলডন ফাইনালে সামনে আবার আলকারাজ, ইতিহাসের সামনে নোভাক জকোভিচ

আবার উইম্বলডন ফাইনালে মুখোমুখি কার্লোস আলকারাজ ও নোভাক জকোভিচ। গতবছর আলকারাজের কাছে রুদ্ধশ্বাস লড়াইয়ে হেরে ফেডেরারকে স্পর্শ করার স্বপ্নপূরণ হয়নি। এবার প্রতিশোধের সুযোগ জকোভিচের সামনে ।

ফাইনালে ওঠার পথে জকোভিচ

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৪
Share on:

টানা দ্বিতীয়বার উইম্বলডনের সম্রাট হবেন কার্লোস আলকারাজ?‌ না, অষ্টমবার উইম্বলডন জিতে কিংবদন্তি ফেডেরারকে স্পর্শ করবেন নোভাক জকোভিচ?‌ গতবছর উইম্বলডন ফাইনালে কার্লোস আলকারাজের কাছে রুদ্ধশ্বাস লড়াইয়ে হেরে ফেডেরারকে স্পর্শ করার স্বপ্নপূরণ হয়নি। এবার প্রতিশোধের সুযোগ। আবার উইম্বলডন ফাইনালে মুখোমুখি কার্লোস আলকারাজ ও নোভাক জকোভিচ। 

প্রথম সেমিফাইনালে পঞ্চম বাছাই ড্যানিল মেদভেদেভের মুখোমুখি হয়েছিলেন তৃতীয় বাছাই কার্লোস আলকারাজ প্রথম সেট টাইব্রেকারে ৭–৬ (‌৭–১)‌ ব্যবধানে জিতে এগিয়ে গিয়েছিলেন মেদভেদেভ। প্রথম সেটে পরাজয় হয়তো নাড়িয়ে দিয়েছিল কার্লোস আলকারাজকে। এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ান। পরের সেটে দঁাড়াতেই দেননি মেদভেদেভকে। ৬–৩ ব্যবধানে জিতে সমতা ফেরান। মেদভেদেভকে ঘুরে দাঁড়ানোর সুযোগ না দিয়ে চতুর্থ ও পঞ্চম সেটে ৬–৪, ৬–৪ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে যান আলকারাজ। 


আরও পড়ুনঃ ডুরান্ড কাপের সূচি ঘোষণা, ২৭ জুলাই ‌উদ্বোধনী ম্যাচে নামবে মোহনবাগান, ডার্বি ১৮ আগস্ট


আরও পড়ুনঃ টেস্ট জীবনের শেষ বলে উইকেট থেকে বঞ্চিত, ইংল্যান্ড ক্রিকেটে অ্যান্ডারসন যুগের অবসান


প্রথম সেমিফাইনালে আলকারাজ জেতায় আবার গতবছরের ফাইনালের পুনরাবৃত্তির সম্ভাবনা তৈরি হয়। শেষ পর্যন্ত সেটাই হল। দ্বিতীয় সেমিফাইনালে ইতালির লরেঞ্জো মুসেত্তিকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে পৌঁছে যান নোভাক জকোভিচ। মুসেত্তিকে কোনো প্রতিরোধ গড়ে তোলার সুযোগ না দিয়ে ৬–৪, ৭–৬ (‌৭–৪)‌, ৬–৪ ব্যবধানে জিতে ৩৭ তম গ্র‌্যান্ড স্লাম ফাইনালে পৌঁছে যান জকোভিচ। ফাইনালে আলকারাজকে হারাতে পারলে নতুন ইতিহাস তৈরি করবেন জকোভিচ। পুরুষ ও মহিলা মিলিয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জেতা মার্গারেট কোর্টকে টপকে সর্বোচ্চ খেতাব জেতার রেকর্ড গড়বেন। এখন দুজনেরই দখলে রয়েছে ২৪টি করে গ্র্যান্ড স্লাম শিরোপা। এছাড়া সবথেকে বেশিবার উইম্বলডন জেতা রজার ফেডারারকে স্পর্শ করবেন জকোভিচ। ৮বার উইম্বলডন জিতেছেন ফেডেরার। জকোভিচের দখলে ৭টি। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora