ট্রেন্ডিং

Freestyle Grand Slam Tour Las Vegas

বিশ্বের এক নম্বর কার্লসেনকে হারিয়ে ফ্রিস্টাইল গ্র‌্যান্ড স্ল্যাম দাবার কোয়ার্টার ফাইনালে প্রজ্ঞানন্দ

‌কিছুদিন আগেই ক্ল্যাসিক্যাল দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের কাছে হারতে হয়েছিল ম্যাগনাস কার্লসেনকে। তারপর ক্রোয়েশিয়ায় র‌্যাপিড দাবায় গুকেশের কাছে আবার হার। এবার আর এক ভারতীয় গ্র‌্যান্ডমাস্টারের কাছে হারতে হল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্বের ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে।

আবার ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে জয় ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দর।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৫
Share on:

‌কিছুদিন আগেই ক্ল্যাসিক্যাল দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের কাছে হারতে হয়েছিল ম্যাগনাস কার্লসেনকে। তারপর ক্রোয়েশিয়ায় র‌্যাপিড দাবায় গুকেশের কাছে আবার হার। এবার আর এক ভারতীয় গ্র‌্যান্ডমাস্টারের কাছে হারতে হল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্বের ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে। তাঁকে হারিয়েই লাস ভোগাসে অনুষ্ঠিত ফ্রিস্টাইল দাবার গ্র‌্যান্ড স্ল্যাম ট্যুরের কোয়ার্টার ফাইনালে উঠলেন প্রজ্ঞানন্দ। 

চতুর্থ রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে মাত্র ৩৯ চালেই কার্লসেনকে কিস্তিমাত করে দেন প্রজ্ঞানন্দ। কার্লসেনকে হারিয়ে সাড়ে ৪ পয়েন্ট পেয়ে ‘‌গ্রুপ হোয়াইট’‌–এর শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান। কোয়ার্টার ফাইনালে প্রজ্ঞানন্দর সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র‌্যান্ডমাস্টার ফাবিয়ানো কারুয়ানা। ‘‌গ্রুপ ব্ল্যাক’‌–এ ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসির সঙ্গে ৪ পয়েন্ট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন কারুয়ানা। কোয়ার্টার ফাইনালে উঠেছেন অর্জুন এরিগাইসিও। তিনি খেলবেন আবদুসাত্তোরভের বিরুদ্ধে। প্রজ্ঞানন্দ ও পরে লেবন অ্যারোনিয়ানের কাছে হেরে প্রথম দুইয়ে শেষ করার কোনও সুযোগ নেই কার্লসেনের সামনে। সর্বোচ্চ তৃতীয় স্থানে পৌঁছতে পারেন।


ম্যাগনাস কার্লসেনকে হারানোটা প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছেন ভারতীয় দাবাড়ুরা। ২০২২ সালে মাস্টার্স র‌্যাপিড দাবায় প্রজ্ঞানন্দর কাছে প্রথমবার হারতে হয়েছিল কার্লসেনকে। ওই একই বছর অনলাইন র‌্যাপিড দাবায় এবং ক্রিপ্টো কাপে আবার প্রজ্ঞানন্দর কাছে হার। ২০২৪ সালে নরওয়ে ক্ল্যাসিকাল দাবাতেও জিতেছিলেন প্রজ্ঞানন্দ। এবার লাস ভোগাসে ফ্রিস্টাইল দাবায় আবার জয় এই ভারতীয় গ্র‌্যান্ডমাস্টারের। একমাসের মধ্যে ডি গুকেশও পরপর দুবার হারিয়েছেন কার্লসেনকে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora