মাইন্ড গেম চেস অ্যাকাদেমি ও জ্যোতির্ময় পাবলিক স্কুলের উদ্যোগে র্যাপিড স্কুল দাবায় চ্যাম্পিয়ন অনির্বান
দাবার প্রসারে আবার এগিয়ে এল মাইন্ড গেম চেস অ্যাকাদেমি। মহান মে দিবসে মাইন্ড গেম চেস অ্যাকাদেমি ও পার্ক সার্কাসের জ্যোতির্ময় পাবলিক স্কুলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এক দিবের র্যাপিড স্কুল দাবা। চ্যাম্পিয়ন হয়েছে অনির্বান পাত্র।
স্কুল দাবার উদ্বোধন করছেন জ্যোতির্ময় পাবলিক স্কুলের কর্ণধার ও বিশিষ্ট ক্রীড়া প্রশাসক ড: পার্থসারথি গাঙ্গুলি।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মে ০২, ২০২৫
Share on:
দাবার প্রসারে আবার এগিয়ে এল মাইন্ড গেম চেস অ্যাকাদেমি। মহান মে দিবসে মাইন্ড গেম চেস অ্যাকাদেমি ও পার্ক সার্কাসের জ্যোতির্ময় পাবলিক স্কুলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এক দিনের র্যাপিড স্কুল দাবা। চ্যাম্পিয়ন হয়েছে অনির্বান পাত্র।
বয়সভিত্তিক এই দাবা প্রতিযোগিতায় কলকাতা ও দুই ২৪ পরগনার নামকরা ১৫টি স্কুলের ৬০ জন ছাত্র–ছাত্রী অংশ নিয়েছিল। ৫ থেকে ১৫ বছর বয়সী ছাত্র–ছাত্রীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল এই র্যাপিড স্কুল দাবা প্রতিযোগিতা। প্রথম স্থানে শেষ করে সোনারপুরের ঘাসিয়াড়া বিদ্যাপীঠের অনির্বান পাত্র। অনির্বান মাইন্ড গেম চেস অ্যাকাদেমির শিক্ষার্থী। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ফোর্ট উইলিয়ামের কেন্দ্রীয় বিদ্যালয়ের আবির দত্ত ও লা মার্টিনিয়ার ফর বয়েজের কিরীট বিক্রম চন্দ। অ্যালজাইমার, ডিমেনশিয়া, ডিপ্রেশনের হাত থেকে মুক্তির জন্য দাবার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ছাত্র–ছাত্রীদের সামনে তুলে ধরা হয়।
এদিন প্রতিযোগিতায় ছাত্র–ছাত্রীদের উৎসাহ দিতে হাজির ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায় চৌধুরি, জ্যোতির্ময় পাবলিক স্কুলের কর্ণধার ও বিশিষ্ট ক্রীড়া প্রশাসক ড: পার্থসারথি গাঙ্গুলি, জ্যোতির্ময় পাবলিক স্কুলের সহকারী ম্যানেজার (কর্পোরেট) সুকন্যা সামন্ত, কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ড: অনুপম গায়েন, সেন্ট জেভিয়ার্স কলেজের অঙ্কের বিভাগীয় প্রধান অধ্যাপক রোমিত বেদ, দেশপ্রিয় বালিকা বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা শ্রীমতি নাজরীন নাহার, উইপ্রোর চিফ আর্কিটেক্ট অনির্বাণ মুখার্জি, মাইন্ড গেম চেস অ্যাকাদেমির সিইও ড: জয়ন্ত সরকার, জ্যোতির্ময় পাবলিক স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতি সুধা সিং প্রমুখ।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.