ট্রেন্ডিং

Sakshi Malik

‌‘‌আমি যখন তার বিছানায় বসেছিলাম.‌.‌.‌.‌’ আত্মজীবনীতে ব্রিজভূষণের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সাক্ষী মালিকের

আত্মজীবনী ‘‌উইটনেস’‌–এ ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট তথা বিজেপি–র প্রাক্তন সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন সাক্ষী মালিক।

ব্রিজ ভূষণ শরণ সিং তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন, আত্মজীবনীতে লিখেছেন সাক্ষী মালিক।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০২৪
Share on:

আত্মজীবনী ‘‌উইটনেস’‌–এ ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট তথা বিজেপি–র প্রাক্তন সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন সাক্ষী মালিক। অলিম্পিক ব্রোঞ্জ পদক বিজয়ী প্রাক্তন কুস্তিগীর আত্মজীবনীতে লিখেছেন, ব্রিজ ভূষণ শরণ সিং তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন।

‘‌উইটনেস’‌–এ যে ঘটনার কথা উল্লেখ করেছেন সাক্ষী মালিক, সেটা ২০১২ সালের ঘটনা। কাজাখস্তানের আলমাটিতে ২০১২ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপের সময় ঘটেছিল। সেই সময় সাক্ষী মালিকের বয়স ছিল ১৯ বছর। ওই প্রতিযোগিতা সাক্ষী ৬৩ কেজি বিভাগে তাঁর প্রথম স্বর্ণপদক জিতেছিলেন। আত্মজীবনীতে সাক্ষী মালিক সেই ঘটনার কথা উল্লেখ করে লিখেছেন, ‘‌ব্রিজ ভূষণ শরণ সিং আমার সাথে বাবা–মায়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল। তখন বিষয়টা আমার কাছে নিরীহ মনে হয়েছিল। আমি বাবা–মা’‌র সঙ্গে ম্যাচ ও আমার পদক সম্পর্কে কথা বলেছিলাম। তখন আমি মনে করেছিলাম যে, সম্ভবত অস্বস্তিকর কিছু ঘটবে না। কিন্তু আমি ফোন শেষ করার পর যখন তার বিছানায় বসে ছিলাম, তখন ব্রিজভূষণ আমার শ্লীলতাহানির চেষ্টা করেছিল। আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কাঁদতে শুরু করেছিলাম।’‌ 


আরও পড়ুনঃ টানা ৩ ম্যাচে জয়, গ্রুপ শীর্ষে থেকে ইমার্জিং ট্রফির সেমিফাইনালে ভারতীয় ‘‌এ’‌ দল


আরও পড়ুনঃ রাফিনিয়ার দুরন্ত হ্যাটট্রিক, ৯ বছর পর বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে জয় পেল বার্সিলোনা


সাক্ষী মালিক আরও লিখেছেন যে, ‘‌আমি ধাক্কা দেওয়ার পর ব্রিজভূষণ পিছু হটে। সম্ভবত বুঝতে পেরেছিল যে আমি ওর ইচ্ছেপূরণ করতে দেব না। তারপর আমি কাঁদতে কাঁদতে তার ঘর থেকে দৌড়ে আমার ঘরে ফিরে যাই।’‌ শুধু ব্রিজভূষণের কাছেই নয়, ছোটবেলায় প্রাইভেট টিউশন শিক্ষকের কাছেও শ্লীলতাহানির শিকার হয়েছিলেন বলে দাবি করেছেন সাক্ষী মালিক। আত্মজীবনীতে তিনি লিখেছেন, ‘‌স্কুল জীবনেও আমার টিউশন শিক্ষকের হয়রানির শিকার হয়েছি। ফাঁকা সময়ে ক্লাসের জন্য আমাকে তাঁর বাড়িয়ে ডেকে নিতেন এবং মাঝে মাঝে আমাকে স্পর্শ করার চেষ্টা করতেন। আমি আমার টিউশন ক্লাসে যেতে ভয় পেতাম। এই ঘটনাক কথা আমার মাকে কখনও বলতে পারিনি।’‌

বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটদের সাথে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদের অগ্রভাগে ছিলেন সাক্ষী মালিক। এই ৩ কুস্তিগীরসহ আরও কয়েকজন অভিযোগ করেছিলেন, ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট থাকার সময় মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তা করেছিলেন ব্রিজভূষণ। দিল্লির একটি আদালতে এই মামলার শুনানি চলছে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora