ট্রেন্ডিং

Shooting World Championship

বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস শুটার সম্রাট রানার‌, প্রথম ভারতীয় হিসেবে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন

কায়রোতে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন সম্রাট রানা। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন সম্রাট। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে এই প্রথম কোনও ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। ফাইনালে সম্রাট রানার প্রতিপক্ষ ছিলেন চীনের হু কাই। তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে ২৪৩.৭ স্কোর করে ঐতিহাসিক সোনা জেতেন সম্রাট।

সোনা জেতার পর পোডিয়ামে সম্রাট রানা।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০২৫
Share on:

কায়রোতে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন সম্রাট রানা। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন সম্রাট। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে এই প্রথম কোনও ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। 

ফাইনালে সম্রাট রানার প্রতিপক্ষ ছিলেন চীনের হু কাই। তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনালে ২৪৩.৭ স্কোর করে ঐতিহাসিক সোনা জেতেন সম্রাট। চীনের হু কাইয়ের সংগ্রহ ২৪৩.৩ পয়েন্ট। হু কাইকে হারিয়ে তিনি যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, বিশ্বাসই করতে পারছিলেন না সম্রাট। সোনা জয়ের পর তিনি বলেন, ‘‌আমি এখনও বিশ্বাস করতে পারছি না। কায়রো সবসময়ই আমার কাছে অন্যরকম। ২০২২ সালে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এখানে দুটি পদক জিতেছিলাম। এখানকার পরিবেশ আমার দারুণ পছন্দ। শেষের দিকে প্রতিটি শটে নিজের কৌশলের ওপর মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলাম।’‌ 

শুধু চীনের হু কাই–ই নন, স্বদেশীয় শুটার বরুণ তোমারও ফাইনালে সম্রাটে প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিন জনের মধ্যে বারবার লিডের পরিবর্তন হচ্ছিল। শেষ পর্যন্ত বাজিমাত করে যান সম্রাট। ২২১.৭ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন বরুণ তোমার। এই প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে একই ইভেন্টে দুই ভারতীয় শুটার পদক জিতলেন। 


১০ মিটার এয়ার পিস্তলে দলগত বিভাগেও সোনা জিতেছে ভারত। ভারতের সংগ্রহ ১৭৫৪ পয়েন্ট। এর মধ্যে সম্রাটের সংগ্রহ ৫৮৬ পয়েন্ট। বরুণ তোমারও সংগ্রহ করেন ৫৮৬। শ্রাবণ কুমারের সংগ্রহ ৫৮২।  দ্বিতীয় স্থান অর্জন করেছে ইতালি। জার্মানি জিতেছে ব্রোঞ্জ। শ্রাবণ ব্যক্তিগত অবস্থানেও ১২তম স্থান অর্জন করেন। 

চলতি বছরের শুরুতেই কায়রোতে হতাশাজনক ফল করেছিলেন সম্রাট। নিংবোতে আইএসএসএফ বিশ্বকাপ ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিলেন। ২০১৮ সাল থেকে বাবার কোচিংয়ে ক্রমাগতভাবে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করে চলেছেন সম্রাট। গত বছর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন। এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ভবিষ্যতের অলিম্পিক সাফল্যের জন্য অনুপ্রাণিত করবে। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora