ট্রেন্ডিং

Paris Olympic 2024

‌গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে, পদকের স্বপ্ন দেখাচ্ছে সাত্ত্বিকসাইরাজ–চিরাগ জুটি

প্যারিস অলিম্পিকে ব্যাডমিন্টনে পদকের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল করছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। পুরুষদের ডাবলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল এই ভারতীয় জুটি।

স্বপ্ন দেখাচ্ছে সাত্ত্বিকসাইরাজ–চিরাগ জুটি

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৪
Share on:

প্যারিস অলিম্পিকে ব্যাডমিন্টনে পদকের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল করছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। পুরুষদের ডাবলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল এই ভারতীয় জুটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারিয়েছে ইন্দোনেশিয়ার ফজর আলফিয়ান ও মহম্মদ রিয়ান আরদিয়ান্তো জুটিকে। রীতিমতো আধিপত্য দেখিয়েই জয় তুলে নিয়েছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে।

সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি ইন্দোনেশিয়ার ফজর আলফিয়ান ও মহম্মদ রিয়ান আরদিয়ান্তো জুটিকে হারিয়েছে ২১–১৩, ২১–১৩ ব্যবধানে। আপাতদৃষ্টিতে ম্যাচের ফল দেখে মনে হতে পারে একপেশে খেলা হয়েছে। আদপে কিন্তু তা নয়। রীতিমতো লড়াই করে জিততে হয়েছে ভারতীয় জুটিকে। বিশ্বের প্রাক্তন এক নম্বর জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির বিরুদ্ধে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল। প্রথম গেমে একসময় ফল ছিল ১১–৮। সেখান থেকে চাপ বাড়িয়ে ২১–১৩ ব্যবধানে প্রথম সেট জিতে নেয় সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। দ্বিতীয় গেম যেন প্রথম গেমের পুনরাবৃত্তি। সেই ১১–৮ ব্যবধানে এগিয়ে থেকে ২১–১৩ ব্যবধানে জিতে নেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। 

শনিবার গ্রুপ লিগের প্রথম ম্যাচে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি হারিয়েছিল ফ্রান্সের লুকাস করভি ও রোনান লাবার জুটিকে। ম্যাচের ফল ছিল ২১–১৭, ২১–১৪। সোমবার দ্বিতীয় ম্যাচ বাতিল হয়। চোটের জন্য জার্মানির মার্ক ল্যামসফাস এবং মারভিন সিডেল নাম প্রত্যাহার করে নেয়। 


আরও পড়ুনঃ স্বীকৃতির মর্যাদা, সুহেলের দুরন্ত হ্যাটট্রিকে টালিগঞ্জকে গোলের মালা মোহনবাগানের


আরও পড়ুনঃ সেই প্যারিসেই প্রিচার্ডের ১২৪ বছরের পুরনো রেকর্ড স্পর্শ, ইতিহাস মনু ভাকেরের


এদিকে, পুরুষদের হকিতে আয়ারল্যান্ডকে ২–০ ব্যবধানে হারিয়ে গ্রুপ শীর্ষে পৌঁছে গেল ভারত। ভারতের হয়ে দুটি গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। প্রথম কোয়ার্টারে ১১ মিনিটের মাথায় পেনাল্টি স্ট্রোক থেকে প্রথম  গোল করেন। ভারতের দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি কর্নার থেকে। তিনটি ম্যাচে এখনও কোনও ফিল্ড গোল করতে পারেনি ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ জেতার পর সোমবার আর্জেন্টিনার সঙ্গে ড্র করেছিল। আয়ারল্যান্ডকে হারিয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পুল বি–র শীর্ষে ভারত।


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora