ট্রেন্ডিং

ISSF World Cup 2025

মনু ভাকেরের ব্যর্থতা ঢেকে শুটিং বিশ্বকাপে সোনা জয়ের হ্যাটট্রিক সুরুচি সিংয়ের

আশা ছিল মনু ভাকেরের ওপর। কিন্তু তিন ব্যর্থ। অলিম্পিকে পদকজয়ী শুটারের ব্যর্থতা ঘুঁচিয়ে দিলেন সুরুচি সিং। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আইএসএসএফ ২০২৫ বিশ্বকাপে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ভারতের এই শুটার। মিউনিখে এই জয়ের ফলে চলতি বছরের আইএসএসএফ বিশ্বকাপ সিরিজে সোনা জয়ের হ্যাটট্রিক করলেন সুরুচি।

মিউনিখে সোনার পদক গলায় সুরুচি সিং।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৫
Share on:

আশা ছিল মনু ভাকেরের ওপর। কিন্তু তিন ব্যর্থ। অলিম্পিকে পদকজয়ী শুটারের ব্যর্থতা ঘুঁচিয়ে দিলেন সুরুচি সিং। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আইএসএসএফ ২০২৫ বিশ্বকাপে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ভারতের এই শুটার। মিউনিখে এই জয়ের ফলে চলতি বছরের আইএসএসএফ বিশ্বকাপ সিরিজে সোনা জয়ের হ্যাটট্রিক করলেন সুরুচি। আগেই বুয়েনস আয়ারস এবং লিমায় সোনা জিতেছিলেন। গত বছর দিল্লিতে জাতীয় শুটিং প্রতিযোগিতায় ৭টি সোনা জিতে চমকে দিয়েছিলেন সুরুচি।

১৯ বছর বয়সী এই ভারতীয় শুটার ফাইনালে মোট ২৪১.৯ স্কোর করেন। পেছনে ফেলে দেন ফ্রান্সের ক্যামিল জেদ্রজেজেউস্কিকে। তাঁর স্কোর ২৪১.৭। চীনের কিয়ানজুন ইয়াও ২২১.৭ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন। এক পর্যায়ে ১৬২.৩ স্কোর করে দ্বিতীয় স্থানে ছিলেন সুরুচি। কিয়ানজুন ইয়াও–এর চেয়ে ০.৪ পয়েন্ট পিছিয়ে ছিলেন। তবে, কিয়ানজুন ইয়াও টানা তিনটি শট ১০ এর নিচে নেওয়ার পর প্রথম দুই থেকে ছিটকে পড়েন। এরপর জেদ্রজেজেউস্কিও সুরুচিকে ছাড়িয়ে যান। কিন্তু নির্ণায়ক পর্বে ১০.৫ স্কোর করে সুরুচি এগিয়ে যান। জেদ্রজেউস্কির শেষ শটে স্কোর করেন ৯.৫। এর আগে যোগ্যতা অর্জন রাউন্ডে ৫৮৮ স্কোর করে সুরুচি দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন।

প্যারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকের যোগ্যতা অর্জন পর্ব থেকেই ছিটকে যান। ৫৭৪ স্কোর করে ২৫ নম্বরে শেষ করেছিলেন। শুধুমাত্র র‌্যাঙ্কিং পয়েন্টসের  জন্য প্রতিদ্বন্দ্বিতা করা সায়ন্যম ৫৮০ স্কোর করে পঞ্চম স্থান অধিকার করেন। এশিয়ান গেমসের সোনাজয়ী পলক গুলিয়া ৫৭০ স্কোর করে ৩৬তম স্থানে শেষ করেন। সিমরনপ্রীত কাউর ব্রার ৫৬৫ স্কোর করে ৫১ নম্বরে শেষ করেন। 


সুরুচির সোনা মিউনিখে ভারতের তৃতীয় পদক। এর আগে সিফট কাউর সামরা এবং এলাভেনিল ভালারিভান যথাক্রমে মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন এবং ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। শুক্রবার পুরুষদের ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে কোনও ভারতীয় ফাইনালে উঠতে পারেননি। অনিশ ভানওয়ালা, আদর্শ সিং, বিজয়বীর সিধু, অঙ্কুর গোয়েল এবং গুরমিত বাছাইপর্বে প্রথম আটে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন।


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora