প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য র্যাঙ্কিং কাট–অফ তারিখ ছিল ১০ জুন। বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম ৮০–এর মধ্যে ঢুকতে পারলে অলিম্পিকের কোটা নিশ্চিত। হেইলব্রন চ্যালেঞ্জার ওপেন জিতে ৯৫ থেকে ৭৭ নম্বরে উঠে আসেন সুমিত নাগাল। আর সেই সঙ্গে প্যারিস অলিম্পিকের টিকিটও নিশ্চিত হয়ে যায়।
প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পেয়ে গেলেন সুমিত নাগাল
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ২৪, ২০২৪
Share on:
প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য র্যাঙ্কিং কাট–অফ তারিখ ছিল ১০ জুন। বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম ৮০–এর মধ্যে ঢুকতে পারলে অলিম্পিকের কোটা নিশ্চিত। হেইলব্রন চ্যালেঞ্জার ওপেন জিতে ৯৫ থেকে ৭৭ নম্বরে উঠে আসেন সুমিত নাগাল। আর সেই সঙ্গে প্যারিস অলিম্পিকের টিকিটও নিশ্চিত হয়ে যায়। শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা বাকি ছিল। শনিবারই সর্বভারতীয় টেনিস ফেডারেশনের পক্ষ থেকে তা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। প্যারিসের ছাড়পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে লিয়েন্ডারের কৃতিত্ব স্পর্শ করলেন নাগাল।
হেইলব্রন চ্যালেঞ্জার জয়ের পর তাঁর র্যাঙ্কিং বৃদ্ধির কারণে প্যারিস অলিম্পিকের টিকিটের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন সুমিত নাগাল। তিনি বলেন, ‘আমি জানতাম যে কী চাপের পরিস্থিতি ছিল। চাপ নিয়ে প্রতিটি ম্যাচ খেলতে পেরে আমি গর্বিত। হেইলব্রন চ্যালেঞ্জারে বাসিলাশভিলির বিপক্ষে তৃতীয় সেটে পিছিয়ে পড়েছিলাম। সেখান থেকে টুর্নামেন্ট জেতার অর্থ ছিল অনেক। জানতাম যদি চ্যাম্পিয়ন হতে পারি, তবেই প্যারিসের টিকিট পাব। এটা আমার জীবনের বিশেষ মুহূর্ত।’
২০২১ টোকিও অলিম্পিকেও সিঙ্গলসে খেলেছিলেন। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন। দ্বিতীয়বার অলিম্পিকে খেলার সুযোগ পেলেন সুমিত নাগাল। ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে ব্রোঞ্জজয়ী লিয়েন্ডার পেজের পর সুমিত নাগালই প্রথম ভারতীয় সিঙ্গলস টেনিস খেলোয়াড় যিনি পরপর দুটি অলিম্পিকে অংশ নেবেন৷ প্যারিস অলিম্পিকের ছাড়পত্র নাগালের কাছে অনেক বড় ব্যাপার। বর্তমানে জীবনের সেরা ৭১ নম্বর র্যাঙ্কিংয়ে পৌঁছে গেছেন। নাগাল ছাড়াও রোহন বোপান্না ও এন শ্রীরাম বালাজি অলিম্পিকে খেলার সুযোগ পেয়েছেন। তবে এই দুজন ডাবলসে নামবেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.