বিশ্বচ্যম্পিয়নকে হারিয়ে অঘটন, রুপো নিশ্চিত করে ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভিনেশ ফোগাট
রুপো জিতে সোনা জয় থেকে মাত্র একধাপ দূরে ভিনেশ। অঘটন ঘটিয়ে মহিলাদের ফ্রিস্টাইলে ৫০ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে গেছেন। ভিনেশের সোনা জয় এখন শুধু সময়ের অপেক্ষা।
প্রতিপক্ষ ধরাশায়ী। ফাইনালে ওঠার পর ভিনেশের উচ্ছ্বাস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ০৭, ২০২৪
Share on:
বিশ্বচ্যাম্পিয়নশিপে সাফল্য এলেও ভিনেশ ফোগাটের আক্ষেপ ছিল অলিম্পিক পদক না পাওয়া নিয়ে। প্যারিসে শুধু পদকি নিশ্চিত করেননি, সোনা জয়ের দিকে এগিয়ে গেছেন ভারতের এই মহিলা কুস্তিগীর। রুপো জিতে সোনা জয় থেকে মাত্র একধাপ দূরে ভিনেশ। অঘটন ঘটিয়ে মহিলাদের ফ্রিস্টাইলে ৫০ কেজি বিভাগের ফাইনালে পৌঁছে গেছেন। ভিনেশের সোনা জয় এখন শুধু সময়ের অপেক্ষা। কুস্তিতে অলিম্পিক থেকে আগে ৭টি পদক জিতলেও এখনও সোনা আসেনি ভারতের ঘরে। সোনা জিতলে ইতিহাস তৈরি করবেন ভিনেশ ফোগাট।
মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলে শুরু থেকেই একের পর এক অঘটন ঘটান ভিনেশ। প্রি–কোয়ার্টার ফাইনালে তাঁর চমকের শুরু। শেষ ষোলোর লড়াইয়ে হারান বিশ্বচ্যাম্পিয়ন তথা টোকিও অলিম্পিকে সোনা জয়ী জাপানের ইউয়ি সুসাসিকে। আন্তর্জাতিক কেরিয়ারে আগে কখনও বাউট হারেননি জাপানের এই কুস্তিগীর। টানা ৮২ ম্যাচ অপরাজিত থাকার পর প্যারিসে ধরাশায়ী হন ভিনেশের কাছে। ৩–২ ব্যবধানে হারান ইউয়ি সুসাসিকে।
সুসাসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আত্মবিশ্বাস সংগ্রহ করে নেন ভিনেশ ফোগাট। শেষ আটের লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ ছিল ইউক্রেনের ওকসানা লিভাচ। শুরু থেকেই দাপট দেখাতে থাকেন ভিনেশ। পরের দিকে লড়াইয়ে ফেরেন লিভাচ। দুর্দান্ত লড়াইয়ে শেষ পর্যন্ত ৭–৫ ব্যবধানে বাউট জিতে নেন ভিনেশ ফোগাট। সেমিফাইনালে তাঁর সামনে ছিল কিউবার ইউসনেলিস গুজম্যান। কিউবার এই বক্সারকে দাঁড়াতেই দেননি ভিনেশ। ৫–০ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে যান।
ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে রুপো নিশ্চিত করে ফেলেন ভিনেশ ফোগাট। এবার তাঁর সামনে সোনার লড়াই। ফাইনালে ভিনেশকে লড়তে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সারা অ্যান হিল্ডেব্রান্ডটের বিরুদ্ধে। কুস্তিতে আগে কখনও সোনা জেতেনি ভারত। ভিনেশ লক্ষ্যে পৌঁছতে পারলে ইতিহাস তৈরি করবেন।
১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিকে কেডি যাদবের হাত ধরে কুস্তিতে প্রথম পদক এসেছিল ভারতের। পুরুষদের ফ্রিস্টাইলে ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন। ৫৬ বছর পর ২০০৮ সালে বেজিংয়ে পুরুষদের ফ্রিস্টাইলে ৬৬ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন সুশীল কুমার। ২০১২ সালে লন্ডনে জেতেন রুপো। ৬০ কেজি বিভাগে লন্ডনে ব্রোঞ্জ জেতেন যোগেশ্বর দত্ত। ২০১৬ রিও অলিম্পিকে মহিলাদের ৫৮ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জেতেন সাক্ষী মালিক। টোকিওতে পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইলে রুপো জেতেন রবি কুমার দাহিয়া, ৬৫ কেজিতে ব্রোঞ্জ বজরং পুনিয়ার।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.