মাত্র ১০০ গ্রামের জন্য স্বপ্ন ভেঙে চুরমার, ইতিহাস গড়েও ধাক্কা, অলিম্পিক থেকে বাতিল ভিনেশ
বড় ধাক্কা খেলেন ভিনেশ ফোগাট। মহিলাদের কুস্তিতে ৫০ কেজি ফ্রিস্টাইলে ফাইনালে উঠেও ছিটকে গেলেন এই ভারতীয় কুস্তিগীর। মাত্র ১০০ গ্রাম বেশি ওজনের জন্যই ভিনেশ ফোগাটকে প্রতিযোগিতা থেকে বাতিল করা হয়েছে।
বড় ধাক্কা, অলিম্পিক থেকে বাতিল ভিনেশ ফোগাট
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ০৭, ২০২৪
Share on:
ইতিহাস গড়েও অলিম্পিক থেকে খালি হাতে ফিরতে হচ্ছে! বড় ধাক্কা খেলেন ভিনেশ ফোগাট। মহিলাদের কুস্তিতে ৫০ কেজি ফ্রিস্টাইলে ফাইনালে উঠেও ছিটকে গেলেন এই ভারতীয় কুস্তিগীর। মাত্র ১০০ গ্রাম বেশি ওজনের জন্যই ভিনেশ ফোগাটকে প্রতিযোগিতা থেকে বাতিল করা হয়েছে।
ভিনেশ ফোগাট সাধারণত ৫৩ কেজি ওজন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্যারিস অলিম্পিকেও এই ওজন বিভাগ না থাকায় ৫০ কেজি বিভাগে নামতে হয় ভিনেশকে। নিজের পছন্দসই ওজনের মধ্যে আসার জন্য যথাসাধ্য করার চেষ্টা করেছিলেন এই ভারতীয় কুস্তিগীর। ওজন কমানোর জন্য খুবই কম খেতেন। জাঙ্কফুড একেবারেই এড়িয়ে চলতেন। ওজন কমানোর জন্য দীর্ঘ সময় ধরে দৌড়তেন। এমনকী, রাতে ঘুমাতেনও না। ভারতীয় কর্তারাও অলিম্পিক কমিটির কাছে আরও সময় চেয়েছিলেন। কিন্তু প্রচেষ্টা ব্যর্থ হয়।
ওজনের দ্বিতীয় দিনে কাঙ্ক্ষিত সীমার চেয়ে বেশি ওজন পাওয়া গেছে ভিনেশের। বুধবার সকালে ওজন মাপার সময় দেখা যায় ১০০ গ্রাম। সামান্য মার্জিন হলেও অলিম্পিকের নিয়মে আটকে গেছেন। তাই তাঁকে প্রতিযোগিতা থেকে বাতিল ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতা থেকে বাতিল হওয়ার পদকের স্বপ্ন শেষ ভারতের।
প্যারিস অলিম্পিকে ভিনেশের প্রথম বাউটিং ছিল তর্কযোগ্যভাবে সবচেয়ে কঠিন। তিনি জাপানি কুস্তিগীর ইউই সুসাকির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জেতেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে আগে কখনও হারেননি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ও টোকিও অলিম্পিকে সোনাজয়ী। টানা ৮২ ম্যাচ অপরাজিত ছিলেন। কোয়ার্টার ফাইনেলে ভিনেশ ইউক্রেনের ওকসানা লিভাচকে পরাজিত করে সেমিফাইনালে ওঠেন। এরপর কিউবার ইউসনেলিস গুজম্যান লোপেজকে হারিয়ে পদক নিশ্চিত করেন এবং অলিম্পিকে ফাইনালে উঠে প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে ইতিহাস তৈরি করেন। কিন্তু মাত্র ১০০ ওজনের জন্য সব স্বপ্ন ভেঙে চুরমার।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.