ট্রেন্ডিং

West Bengal assembly election 2026

২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দু’দফায় নির্বাচন, প্রথম দফায় ১৬টি, দ্বিতীয় দফায় ৭ জেলায়, ৪ মে ফল ঘোষণা

এবছর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট গ্রহণ করা হবে। রাজ্যে মোট বিধানসভা আসন ২৯৪টি। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে ১৪২টি আসনে। পশ্চিমবঙ্গে ২৩ এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় দফায় ভোট গ্রহন হবে ২৯ এপ্রিল। সব দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৪ মে ফল ঘোষণা করা হবে।

ভোটের নির্ঘন্ট ঘোষণা করছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬
Share on:

পশ্চিমবঙ্গসহ ৫ ‌রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। এপ্রিল মাসে ৫ রাজ্যে ভোটগ্রহণ হবে এবং ৪ মে একসঙ্গে ফল ঘোষণা। রবিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাংবাদিক সম্মেলন করে ভোটের নির্ঘন্ট ঘোষণা করেন। ভোটের নির্ঘন্ট ঘোষণা করে তিনি জানান, পশ্চিমবঙ্গের বর্তমান যা পরিস্থিতি, তাতে দু’‌দফায় ভোট গ্রহনই যথেষ্ট।

এবছর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট গ্রহণ করা হবে। রাজ্যে মোট বিধানসভা আসন ২৯৪টি। প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ করা হবে ১৪২টি আসনে। পশ্চিমবঙ্গে ২৩ এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় দফায় ভোট গ্রহন হবে ২৯ এপ্রিল। সব দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর ৪ মে ফল ঘোষণা করা হবে।

প্রথম দফায় ভোট গ্রহণ করা হবে গোটা উত্তরবঙ্গ ও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। অর্থাৎ ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট গ্রহণ হবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ জেলায়। একইসঙ্গে পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং বর্ধমান পশ্চিম জেলাতেও ২৩ এপ্রিল ভোট গ্রহন হবে। এই ১৬টি জেলায় মোট ১৫২টি আসনে ভোট হবে প্রথম দফায়।

২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,  পূর্ব বর্ধমান জেলায়। এই ৭টি জেলায় ১৪২টি আসন রয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় সবচেয়ে বেশি সংখ্যক আসন রয়েছে। মোট ৩৩টি আসনে লড়াই হবে। এরপর দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে ৩১টি আসন।


বাংলায় প্রথম দফার ভোটের জন্য ৩০ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে ৬ এপ্রিল থেকে। মনোনয়ন পরীক্ষা ৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। দ্বিতীয় দফার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ২ এপ্রিল। মনোনয়ন গ্রহণ করা শুরু হবে ৯ এপ্রিল, পরীক্ষা ১০ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল।

২০২১ বিধানসভা নির্বাচনে বাংলায় ৮ দফায় ভোট গ্রহণ করা হয়েছিল। এবছর মাত্র ২ দফায় ভোট গ্রহন হবে। রাজ্যে ভোট গ্রহন পর্ব কেন কমানো হল সে প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের যুক্তি, পশ্চিমবঙ্গে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দেখেছে কমিশন। তাতে মনে করা হয়েছে, ২ দফাতেই ভোট গ্রহন যথেষ্ট। যদিও তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, কংগ্রেসসহ অন্যান্য রাজনৈতিক দল ভোট গ্রহনের দফা কমানো নিয়ে সরব।

পশ্চিমবঙ্গের সঙ্গে এপ্রিলে আরও চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই রাজ্যগুলি হল অসম, তামিলনাডু, কেরল ও পণ্ডিচেরি। এই চারটি রাজ্যেই অবশ্য এক দফায় ভোট গ্রহন হবে। অসম, কেরল ও পণ্ডিচেরিতে ৯ এপ্রিল ভোট গ্রহণ হবে। অন্যদিকে, তামিলনাড়ুতে ভোট গ্রহণ করা হবে ২৩ এপ্রিল। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora