ডার্বি জিতে ডুরান্ড অভিযান শুরু ১০ জনের মোহনবাগানের, কার্যত বিদায় মহমেডানের
ডুরান্ড কাপের ডার্বিতে সহজ জয় মোহনবাগানের। মহমেডানকে ৩–১ ব্যবধানে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু করল সবুজ–মেরুন ব্রিগেড। মোহনবাগানের হয়ে দুটি গোল করেন লিস্টন কোলাসো। একটা গোল সুহেল ভাটের। মহমেডানের হয়ে একমাত্র গোলটি করেন অ্যাশলে কোলি।
গোল করে উচ্ছ্বাস মোহনবাগানের লিস্টন কোলাসোর।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ০১, ২০২৫
Share on:
শক্তির বিচারে অনেকটাই এগিয়ে মোহনবাগান। যদিও লিস্টন কোলাসোরা খুব বেশি অনুশীলনের সুযোগ পাননি। তার ওপর দ্বিতীয়ার্ধের পুরোটাই খেলতে হল। তাসত্ত্বেও ডুরান্ড কাপের ডার্বিতে সহজ জয় মোহনবাগানের। মহমেডানকে ৩–১ ব্যবধানে হারিয়ে ডুরান্ড অভিযান শুরু করল সবুজ–মেরুন ব্রিগেড। মোহনবাগানের হয়ে দুটি গোল করেন লিস্টন কোলাসো। একটা গোল সুহেল ভাটের। মহমেডানের হয়ে একমাত্র গোলটি করেন অ্যাশলে কোলি।
আগের ম্যাচের মতোই মোহনবাগানের বিরুদ্ধেও ভাল শুরু করেছিল মহমেডান। ৯ মিনিটেই মোহবাগান গোলকিপার বিশাল কাইথের ভুলে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। সুযোগ কাজে লাগাতে পারেননি অ্যাডিসন সিং। পরের মিনিটেই এগিয়ে যেতে পারত মোহনবাগান। সুহেল ভাটের শট ক্রসবারে লেগে ফিরে আসে। শুরু থেকে কিছুটা নড়বড়ে লাগল বাগান অধিনায়ক বিশাল কাইথকে। ৯ মিনিটের মাথায় বল ফসকে বিপদ ডেকে এনেছিলেন। পরের মিনিটেই এগিয়ে যেতে পারত মোহনবাগান। অনিরুদ্ধ থাপার সেন্টারে সুহেল ভাট ফ্লিক করেছিলেন। বল ক্রসবারে লেগে ফিরে আসে।
গোলের জন্য অবষ বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মোহনবাগানকে। ২৩ মিনিটে বক্সের ঠিক বাইরে লিস্টন কোলাসোকে ফাউল করেন মহমেডানের এক ডিফেন্টার। রেফারি ফ্রিকিকের নির্দেশ দেন। ফ্রিকিক থেকে দুরন্ত শটে গোল করেন লিস্টন। ২৭ মিনিটে ব্যবধান বাড়াতে পারত মোহনবাগান। এবারও বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। ডানদিক থেকে সুহেলে সেন্টার ক্রসবারে লেগে বেরিয়ে যায়। ৩৭ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন অনিরুদ্ধ থাপা। লিস্টনের চিপ করা বল সামনে শুধু মহমেডান গোলকিপারকে পেয়েও বাইরে মারেন অনিরুদ্ধ। ৪৩ মিনিটে বড় ধাক্কা মোহনবাগানের। নিজেদের অর্ধে তাংভা রাগুই ফাউল করেন আপুইয়াকে। এরপর মাটি থেকে উঠেই তাংভাকে মাথা দিয়ে গুঁতো মারেন আপুইয়া। রেফারি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দেন আপুইয়াকে।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে মহমেডান। প্রথম ১০ মিনিট একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে নাজেহাল করে দিয়েছিল মোহনবাগান রক্ষণকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতাও ফেরায় মহমেডান। লালথানকিমার দূরপাল্লার শট আংশিক প্রতিহত করেন বাগান গোলকিপার বিশাল কাইথ। ছিটকে আসা বল জালে পাঠান অ্যাশলে কোলি। ৫৫ মিনিটের পর আবার খেলায় ফিরে আসে মোহনবাগান। ৬৩ মিনিটে লিস্টন কোলাসোর ব্যাকহিল থেকে মোহনবাগানকে আবার এগিয়ে দেন সুহেল ভাট। ম্যাচের ইনজুরি সময়ে লিস্টন কোলাসোকে বক্সের মধ্যে ফাউল করেন দীনেশ মিতেই। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন লিস্টন কোলাসো। পরপর ২ ম্যাচ হেরে ডুরান্ড কাপ থেকে কার্যত বিদায় মহমেডানের।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.