আনোয়ারকে ইস্টবেঙ্গলে খেলার অনুমতি ফেডারেশনের, কেরালার বিরুদ্ধে লালহলুদ জার্সি গায়ে অভিষেক?
লালহলুদ জার্সি গায়ে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন আনোয়ার আলি। ভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি আনোয়ারকে ইস্টবেঙ্গলের হয়ে খেলার অনুমতি দিয়েছে। রবিবার কোচিতে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে লালহলুদ জার্সি গায়ে আনোয়ারের অভিষেক হতে পারে।
ফেডারশনের সিদ্ধান্তে সাময়িক স্বস্তি আনোয়ার আলির।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৪
Share on:
লালহলুদ জার্সি গায়ে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন আনোয়ার আলি। ভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি আনোয়ারকে ইস্টবেঙ্গলের হয়ে খেলার অনুমতি দিয়েছে। অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পরবর্তী শুনানির আগে পর্যন্ত তাঁর খালার ব্যাপারে কোনও বাধা রইল না। রবিবার কোচিতে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে লালহলুদ জার্সি গায়ে আনোয়ারের অভিষেক হতে পারে।
এই তরুণ ডিফেন্ডারকে নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে ইস্টবেঙ্গলের। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি ১০ সেপ্টেম্বর আনোয়ারকে ৪ মাস নির্বাসিত করেছিল। এছাড়া ইস্টবেঙ্গল ও আনোয়ার আলির পুরনো ক্লাব দিল্লি এফসি–র বিশাল অঙ্কের জরিমানা করেছিল। এরপর আনোয়ার নির্বাসনকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জানান। ফেডারেশন আনোয়ারকে যে নির্বাসন দিয়েছিল, তা খারিজ করে পুনরায় শুনানির নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট।
আনোয়ারকে নিজের বক্তব্য জানানোর সুযোগ না দেওয়ার জন্য ফেডারেশনকে তীব্র ভর্ৎসনা করেছিল দিল্লি হাইকোর্টে। নির্বাসন ও জরিমানার শাস্তি খারিজ করে ফেডারেশনকে আনোয়ার সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেও বলা হয়। এরপরই আনোয়ারকে ইস্টবেঙ্গলে খেলার ছাড়পত্র দিল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। সাময়িক স্বস্তি মিললেও পরবর্তী শুনানির পর আনোয়ারকে নিয়ে চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে থাকতে হবে ইস্টবেঙ্গলকে। ৩০ সেপ্টেম্বরই চূড়ান্ত হবে আনোয়ারের ভাগ্য। ।
তাদের সঙ্গে চার বছরের চুক্তি থাকা সত্ত্বেও সেই শর্ত ভেঙে আনোয়ার ইস্টবেঙ্গলে পাঁচ বছরের চুক্তি করেন বলে সারেন বলে ফেডারেশনের কাছে অভিযোগ করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগানের অভিযোগের ভিত্তিতেই আনোয়ারকে শাস্তি দেয় ফেডারেশন। ১০ সেপ্টেম্বর আনোয়ারকে চার মাসের জন্য নির্বাসিত করেছিল। ইস্টবেঙ্গলের জরিমানা করে ১০ কোটি ৪০ লক্ষ। আর আনোয়ারের পুরানো ক্লাব দিল্লি এফসি–র ২.৫০ কোটি।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.