২ ম্যাচ বাকি থাকতেই লা লিগায় চ্যাম্পিয়ন, ত্রিমুকুট জয় বার্সিলোনার
এল ক্লাসিকোয় রিয়েল মাদ্রিদকে হারিয়ে খেতাব জয়ের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিল বার্সিলোনা। শেষ ৩ ম্যাচে ৩ পয়েন্ট পেলেই খেতাব নিশ্চিত। বৃহস্পতিবার প্রতিপক্ষ ছিল এস্পানিওল। জিতলেই চ্যাম্পিয়ন। খেতাব জয় আর বিলম্বিত করলেন না লামিনে ইয়ামালরা। এস্পানিওলকে তাদের ঘরের মাঠে ২–০ ব্যবধানে হারিয়ে লা লিগায় চ্যাম্পিয়ন বার্সিলোনা।
গোলের পর উচ্ছাস লামিনে ইয়ামালের।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মে ১৬, ২০২৫
Share on:
এল ক্লাসিকোয় রিয়েল মাদ্রিদকে হারিয়ে খেতাব জয়ের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিল বার্সিলোনা। শেষ ৩ ম্যাচে ৩ পয়েন্ট পেলেই খেতাব নিশ্চিত। বৃহস্পতিবার প্রতিপক্ষ ছিল এস্পানিওল। জিতলেই চ্যাম্পিয়ন। খেতাব জয় আর বিলম্বিত করলেন না লামিনে ইয়ামালরা। এস্পানিওলকে তাদের ঘরের মাঠে ২–০ ব্যবধানে হারিয়ে লা লিগায় চ্যাম্পিয়ন বার্সিলোনা। এই নিয়ে মোট ২৮ বার লিগ খেতাব জিতল তারা। চলতি মরশুমে ত্রিমুকুট জিতল বার্সিলোনা। জানুয়ারিতে সুপার কাপ, এপ্রিলে কোপা দেল রে–র পর এবার লা লিগা।
এদিন রিয়েল মাদ্রিদও খেলতে নেমেছিল মায়োরকার বিরুদ্ধে। রিয়েল হারলেই মাঠে নামার আগেই চ্যাম্পিয়ন হয়ে যেত বার্সিলোনা। কিন্তু পিছিয়ে পড়েও মায়োরকার বিরুদ্ধে ২–১ ব্যবধানে জয় তুলে নেয় রিয়েল মাদ্রিদ। ১১ মিনিটে মার্টিন ভালিয়েন্টের গোলে এগিয়ে যেতেই বার্সিলোনা সমর্থকরা উৎসব শুরু করে দিয়েছিলেন। ম্যাচের ৬৮ মিনিটে রিয়েলের হয়ে এমবাপে সমতা ফেরান। ম্যাচের ইনজুরি সময়ে রিয়েলের হয়ে জয়সূচক গোলটি করেন হাকোবো রামন। মায়োরকাকে হারিয়ে ৩৬ মাচে ৭৮ পয়েন্টে পৌঁছে যায় কার্লো আনসেলত্তির দল।
এরপরই ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে এস্পানিওলের বিরুদ্ধে মাঠে নামে বার্সিলোনা। জিতলেই ৮৫ পয়েন্ট, খেতাব নিশ্চিত। কারণ, শেষ দুটি ম্যাচ রিয়েল মাদ্রিদ জিতলেও বার্সাকে ধরতে পারবে না। কিন্তু ঘরের মাঠে এস্পানিওল শুরু থেকেই যথেষ্ট বেগ দিতে থাকে বার্সিলোনাকে। ১২ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। জাভি পুয়েদোর শট পোস্ট ছুঁয়ে বেরিয়ে যায়। ৪ মিনিট পরই বার্সিলোনা গোলকিপার ভয়চেক সেজনিকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন পুয়েদো। বার্সিলোনাও বেশ কয়েকবার এস্পানিওলের বক্সে হানা দেয়। ইয়ামাল, টোরেসরা সুযোগ কাজে লাগাতে পারেননি। ম্যাচের প্রথমার্ধ থাকে গোলশূন্য।
বিরতির পর অন্য চেহারায় বার্সিলোনা। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে এস্পানিওল রক্ষণকে ব্যতিব্যস্ত করে দেন ইয়ামালরা। ম্যাচের ৫৩ মিনিটে ইয়ামালের গোলে এগিয়ে যায়। ডান প্রান্ত থেকে ঢুকে বাঁ পায়ের দুরন্ত বাঁক খাওয়ানো শটে গোল করেন ইয়ামাল। ম্যাচের ৮০ মিনিটে ইয়ামালকে কনুই দিয়ে আঘাত করে লালকার্ড দেখে বেরিয়ে যান এস্পানিওলের লেয়ান্দ্রে কাবরেরা। এতে সুবিধা হয়ে যায় বার্সা। ম্যাচের ইনজুরি সময়ে ইয়ামালের পাস থেকে গোল করে বার্সিলোনার খেতাব জয় নিশ্চিত করেন টোরেস। বার্সা কোচ হিসেবে প্রথম মরশুমেই দারুণ সাফল্য পেলেন হ্যান্সি ফ্লিক। অভিষেক মরশুমে দলকে এনে দিলেন কোপা দেল রে, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.