ফিফা ক্লাব বিশ্বকাপে ইতিহাস বায়ার্ন মিউনিখের, একই ম্যাচে দুটি রেকর্ড, হ্যাটট্রিক মুসিয়ালার
ফিফা ক্লাব বিশ্বকাপে ইতিহাস গড়ল বায়ার্ন মিউনিখ। একই ম্যাচে দু’দুটি রেকর্ড জার্মানির এই ক্লাবের। নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিকে ১০–০ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ফিফা ক্লাব বিশ্বকাপে এক ম্যাচে এটাই সর্বোচ্চ গোলের রেকর্ড। পাশাপাশি সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে বায়ার্ন মিউনিখ। বায়ার্নের হয়ে হ্যাট্টট্রিক করেছেন জামাল মুসিয়ালা।
পরিবর্ত হিসেবে মাঠে নেমে হ্যাটট্রিক করলেন জামাল মুসিয়ালা।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ১৬, ২০২৫
Share on:
ফিফা ক্লাব বিশ্বকাপে ইতিহাস গড়ল বায়ার্ন মিউনিখ। একই ম্যাচে দু’দুটি রেকর্ড জার্মানির এই ক্লাবের। নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিকে ১০–০ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ফিফা ক্লাব বিশ্বকাপে এক ম্যাচে এটাই সর্বোচ্চ গোলের রেকর্ড। পাশাপাশি সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে বায়ার্ন মিউনিখ। বায়ার্নের হয়ে হ্যাট্টট্রিক করেছেন জামাল মুসিয়ালা।
ফিফা ক্লাব বিশ্বকাপে আগে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছিল সৌদি আরবের ক্লাব আল হিলালের। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরশাহীর আল জাজিরার বিরুদ্ধে ৬–১ ব্যবধানে জিতেছিল। এতদিন সেটাই ছিল সবথেকে বেশি গোল করার রেকর্ড। সেই ম্যাচে আল হিলাল ৫ গোলের ব্যবধানে জিতেছিল। সেটাও ছিল সবথেকে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড। দুটি রেকর্ডই ভেঙে দিল বায়ার্ন মিউনিখ। ১০ গোলে জিতলেও ক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাবধানে জয়ের রেকর্ড ভাঙতে পারেনি বায়ার্ন। ১৯৯৭ সালে জার্মান কাপে ওয়াল্ডবার্গকে ১৬–১ গোলে হারিয়েছিল তারা।
এই রেকর্ড গড়ার ম্যাচে ফলাফলই বলে দিচ্ছে কতটা নিরঙ্কুশ আধিপত্য ছিল বায়ার্নের। ম্যাচের বেশিরভাগ সময় গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ের ছাড়া বাকি ১০ জন অকল্যান্ডের বক্সের আশপাশে ঘোরাঘুরি করছিলেন। ম্যাচে বায়ার্নের বলের দখল ছিল ৭২ শতাংশ। গোল লক্ষ্য করে ৩৩টি শট নেয়। ১৭টি লক্ষ্যে রেখে ১০ টিতে গোল তুলে নিয়েছে। ম্যাচের প্রথমার্ধেই হাফ ডজন গোলে এগিয়ে গিয়েছিল বায়ার্ন। বাকি ৪টি গোল আসে দ্বিতীয়ার্ধে।
রেকর্ড গড়ার ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নেমে হ্যাটট্রিক করেন জামাল মুসিয়ালা। এছাড়া দুটি করে গোল করেন কিংসলে কোম্যান, মিশেল ওলিসে ও টমাস মুলার। সাচা বোয়ে করেছন একটা গোল। প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে গিয়েছিল বায়ার্ন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.