ট্রেন্ডিং

FIFA World Cup 2026

দারুণভাবে ঘুরে দাঁড়াল ব্রাজিল, হাইতিকে উড়িয়ে শীর্ষে, জোড়া গোল কুনিয়ার

প্রথম ম্যাচে মরক্কোর কাছে আটকে গিয়েছিল ব্রাজিল। কার্লো আনসেলোত্তির দলের খেলা নিয়ে চারিদিকে সমালোচনার ঝড় উঠেছিল। হাইতির বিরুদ্ধে গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন ভিনিসিয়াস জুনিয়ররা। দুরন্ত ফুটবল উপহার দিয়ে হাইতিকে ৩–০ ব্যবধানে হারিয়ে গ্রুপ শীর্ষে উঠে এল। জোড়া গোল মাতেউস কুনিয়ার। একটা গোল করেন ভিনিসিয়াস জুনিয়রের।

কোচের আস্থার মর্যাদা দেন কুনিয়া।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৬
Share on:

প্রথম ম্যাচে মরক্কোর কাছে আটকে গিয়েছিল ব্রাজিল। কার্লো আনসেলোত্তির দলের খেলা নিয়ে চারিদিকে সমালোচনার ঝড় উঠেছিল। হাইতির বিরুদ্ধে গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন ভিনিসিয়াস জুনিয়ররা। দুরন্ত ফুটবল উপহার দিয়ে হাইতিকে ৩–০ ব্যবধানে হারিয়ে গ্রুপ শীর্ষে উঠে এল। জোড়া গোল মাতেউস কুনিয়ার। একটা গোল করেন ভিনিসিয়াস জুনিয়রের।

হাইতির বিরুদ্ধে এদিন প্রথম একাদশে দুটি পরিবর্তন করেন ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি। ইগর থিয়াগোর পরিবর্তে শুরু থেকেই মাঠে নামান মাতেউস কুনিয়াকে। আর ইবানেজের বদলে প্রথম একাদশে দানিলো। আনসেলোত্তির দুটি পরিবর্তনই কাজে লাগে। আক্রমণভাগ মরক্কো ম্যাচের তুলনায় অনেকটাই সচল হয়। জোড়া গোল করে কোচের আস্থার মর্যাদা দেন কুনিয়া।

যদিও ম্যাচে ছন্দ পেতে কিছুটা সময় লেগেছিল ব্রাজিলের। প্রথম ১০ মিনিট সেভাবে গুছিয়ে উঠতে পারেনি। পরে খেলা ধরে নেয়। ১২ মিনিটে হাইতির জালে বল পাঠিয়েছিলেন রাফিনিয়া। অফসাইডের জন্য গোল বাতিল হয়। ২২ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন রাফিনিয়া। হাইতি গোলকিপারকে একা পেয়েও বারের ওপর দিয়ে বল উড়িয়ে দেন। ১ মিনিটের মধ্যেই এগিয়ে যায় ব্রাজিল। ডানদিক দিয়ে ডুকে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন ভিনিসিয়াস। হাইতির গোলকিপার জন প্লেসিড আংশিক প্রতিহত করেন। ফিরতি বল জটলার মধ্যে পেয়ে যান কুনিয়া। বল জালে পাঠাতে ভুল করেননি। 


৩৬ মিনিটে ব্যবধান বাড়ায় ব্রাজিল। এই গোলের কারিগরও সেই ভিনিসিয়াস। কুনিয়াকে লক্ষ্য করে ডিফেন্স চেরা থ্রু বাড়ান ভিনিসিয়াস। বাঁপায়ের নিখুঁত শটে বল জালে পাঠান কুনিয়া। কুনিয়ার এই গোলের পরই চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান রাফিনিয়া। তাতেও ব্রাজিলের আক্রমণের গতি কমেনি। প্রথমার্ধের ইনজুরি সময়ের ৩ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান ভিনিসিয়াস জুনিয়র। পাকেতার কাছ থেকে বল পেয়ে হাইতির গোলকিপারের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান। 

প্রথমার্ধেই ৩–০ ব্যাবধানে এগিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে পরীক্ষা–নিরীক্ষায় হাঁটেন ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি। ৬৪ মিনিটে কুনিয়াকে তুলে এনড্রিককে নামান। তবে প্রথমার্ধের মতো ব্রাজিলের আক্রমণভাগ দানা বাঁধেনি। উল্টো হাইতি বেশ কয়েকবার ব্রাজিল বক্সে হানা দিয়েছিল। ৭৮ মিনিটে এনড্রিকের একটা গোল অফসাইডের জন্য বাতিল হয়। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠল ব্রাজিল। মরক্কো ব্রাজিলের সমান ম্যাচে একই পয়েন্ট নিয়ে দুইয়ে। গোল ব্যবধানে পিছিয়ে মরক্কো।  ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্কটল্যান্ড।‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora