ট্রেন্ডিং

Copa America: Brazil vs Paraguquay

জ্বলে উঠলেন ভিনিসিয়াস, প্যারাগুয়েকে ৪–১ ব্যবধানে উড়িয়ে কোপায় বেঁচে রইল ব্রাজিল

প্যারাগুয়ের বিরুদ্ধে না জিতলে কোপাতে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যেত দরিভাল জুনিয়রের ব্রাজিল। কঠিন সময়ে দারুণভাবে জ্বলে উঠেলেন ভিনিসিয়াস জুনিয়র, রডরিগো, লুকাস পাকেতারা। প্যারাগুয়েকে ৪–১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখল ব্রাজিল।

ভিনিসিয়াস জুনিয়র

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ২৯, ২০২৪
Share on:

কোপা আমেরিকার কোস্টারিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে জঘন্য ফুটবল উপহার দিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়ররা। প্রিয় দলের খেলা দেখে হতাশ হয়েছিলেন ব্রাজিল ভক্তরা। চারিদিকে তীব্র সমালোচনা শুরু হয়েছিল। প্যারাগুয়ের বিরুদ্ধে না জিতলে কোপাতে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যেত দরিভাল জুনিয়রের ব্রাজিল। কঠিন সময়ে দারুণভাবে জ্বলে উঠেলেন ভিনিসিয়াস জুনিয়র, রডরিগো, লুকাস পাকেতারা। প্যারাগুয়েকে ৪–১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখল ব্রাজিল।

ক্লাবের জার্সিতে সফল। অথচ দেশের হয়ে সেভাবে জ্বলে উঠতে পারেন না। ভিনিসিয়াস জুনিয়রের গায়ে এই তকমা অনেকদিন আগেই সেঁটে গেছে। কোপার প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে তাঁর জঘন্য ফুটবল কথাটা আরও জোরালো করেছিল। জবাব দেওয়ার সুযোগ পেয়এই কাজে লাগালেন রিয়েল মাদ্রিদের এই তারকা ফুটবলার। প্যারাগুয়ের বিরুদ্ধে শুধু জোড়া গোলই করলেন না, দুরন্ত ফুটবল উপহার দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন। 

প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচ বলতে গেলে অনেকটা মরণবাঁচনের ছিল ব্রাজিলের কাছে। জিততে না পারলে কোয়ার্টার ফাইনালের আশা অনেকটাই শেষ হয়ে যেত। তাই জয়ের জন্য শুরু থেকেই ঝাঁপিয়েছিল ব্রাজিল। দুই প্রান্ত দিয়ে আক্রমণে ঝড় তুলছিলেন ভিনিসিয়াস জুনিয়র ও স্যাভিও। ব্রাজিলের গতির সঙ্গে পেরে উঠবে না বুঝে রক্ষণাত্মক খেলার দিকে নজর দিয়েছিল প্যারাগুয়ে। তবে শেষরক্ষা করতে পারেনি। যদিও খেলার গতির বিরুদ্ধে ১৫ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল প্যারাগুয়ের সামনে। কাজে লাগাতে পারেনি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নিয়েছিলেন ডামিয়েন বোবাদিয়ার শট ব্রাজিল ডিফেন্ডার মিলিতাওয়ের গায়ে গেলে দিক পরিবর্তন করে গোল ঢুকছিল। উল্টোদিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত দক্ষতার সঙ্গে বাঁচান ব্রাজিল গোলকিপার অ্যালিসন। 


ব্রাজিলের আক্রমণের ঢেউ সামলাতে না পেরে ম্যাচের ৩০ মিনিটে বক্সের মধ্যে ভিনিসিয়াসকে ফাউল করেন বালবুয়েনা। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। লুকাস পাকেতা পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। তবে এগিয়ে যাওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। ৩৫ মিনিটে পাকেতার পাস থেকে দলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। ৪৩ মিনিটে দ্বিতীয় গোল ব্রাজিলের। রডরিগোর শট প্যারাগুয়ে গোলকিপার আংশিক প্রতিহত করলে বল জালে পাঠান স্যাভিও। প্রথমার্ধের ইনজুরি সময়ের শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ভিনিসিয়াস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় ব্রাজিল। বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে ব্যবধান কমান প্যারাগুয়ের ওমর আলদারেত। পরক্ষণেই ব্যবধান কমানোর আরও একটা সুযোগ পেয়েছিল প্যারাগুয়ে। আলদারেতের শট আটকে দেন অ্যালিসন। ৬৩ মিনিটে কোচ দরিভালকে স্বস্তি এনে দেন পাকেতা। বক্সের ভেতর প্যারাগুয়ের এক ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টি পায় ব্রাজিল। এবার প্রথম পেনাল্টি নষ্টের প্রায়াশ্চিত্য করেন লুইস পাকেতা। ৮১ মিনিটে প্যারাগুয়ের মিডফিল্ডার কুবাস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। যদিও পরে আর সেই সুযোগ নিতে পারেননি ব্রাজিল। জয়ের ফলে গ্রুপ ‘ডি’তে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে ব্রাজিল। অন্য ম্যাচে কোস্টারিকাকে ৩–০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে কলম্বিয়া। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে ব্রাজিল।


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora