ট্রেন্ডিং

Durand Cup

২৭ জুলাই শুরু ডুরান্ড কাপ, উদ্বোধন ও ফাইনাল কলকাতায়, ব্যপ্তি ছড়াচ্ছে উত্তর–পূর্ব ভারতেও

২৭ জুলাই থেকে শুরু হবে এবারের প্রতিযোগিতা। ফাইনাল ৩১ অগাস্ট। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে কলকাতায়। এবছর ২৪টি দলকে নিয়ে ডুরান্ড কাপ অনুষ্ঠিত হবে।

ডুরান্ড কাপ

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ০২, ২০২৪
Share on:

গত ৫ বছর ধরে কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে ডুরান্ড কাপ। উত্তর–পূর্ব ভারতের আসামেও ২ বছর গ্রুপ লিগের খেলা হয়েছে। প্রতিযোগিতার আয়োজক ভারতীয় সেনাবাহিনী শতাব্দীপ্রাচীন এই প্রতিযোগিতার ব্যপ্তি এবার আরও ছড়িয়ে দিচ্ছে। কলকাতা, আসামের কোকরাঝাড় ছাড়াও জামশেদপুর ও শিলংয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। 

২৭ জুলাই থেকে শুরু হবে এবারের প্রতিযোগিতা। ফাইনাল ৩১ অগাস্ট। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে কলকাতায়। এবছর ২৪টি দলকে নিয়ে ডুরান্ড কাপ অনুষ্ঠিত হবে। ২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হবে। ৬টি গ্রুপের সেরা দল এবং দ্বিতীয় স্থানাধিকারী সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে। আইএসএল, আই লিগের দলগুলি ছাড়াও বেশ কয়েকটা দলকে আমন্ত্রণ জানানো হবে। অন্যান্য বারের মতো ভারতীয় সেনাবাহিনীর দলও খেলবে। বিদেশি দলকেও আমন্ত্রণ জানানো হবে। 


লিগ পর্বের ৬টি গ্রুপের মধ্যে তিনটি গ্রুপের খেলা হবে কলকাতায়। কোকরাঝাড়, শিলং ও জামশেদপুরে একটা করে গ্রুপের ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ১০ জুলাই দিল্লি থেকে ডুরান্ড কাপের ট্রফি ট্যুর শুরু হবে। দেশের নানা প্রান্ত ঘুরে ২৭ জুলাই উদ্বোধনী ম্যাচের আগে ট্রফি কলকাতায় পৌঁছবে। গোটা প্রতিযাগিতা সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেল ও সোনি লিভ ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে। ‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora