ট্রেন্ডিং

CFL 2025

‌ডুরান্ড কাপে হারের বদলা, ডায়মন্ড হারবারকে হারিয়ে লিগ খেতাবের আরও কাছে ইস্টবেঙ্গল

ডায়মন্ড হারবার এফসি–র কাছে ডুরান্ড কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। এবার সেই ডায়মন্ড হারবারকে হারিয়ে কলকাতা লিগ জেতার আরও কাছে পৌঁছে গেল লাল–হলুদ ব্রিগেড।

দলকে এগিয়ে দেওয়ার পর উচ্ছ্বাস ডেভিডের। অভিনন্দন সতীর্থদের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৫
Share on:

‘‌দুধের স্বাদ ঘোলে মোটানো’‌র মতো অবস্থা ইস্টবেঙ্গলের। ডায়মন্ড হারবার এফসি–র কাছে ডুরান্ড কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। এবার সেই ডায়মন্ড হারবারকে হারিয়ে কলকাতা লিগ জেতার আরও কাছে পৌঁছে গেল লাল–হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গল সমর্থকরা বাড়তি উচ্ছ্বাস করলেও ডুরান্ড কাপ ও কলকাতা লিগের মধ্যে পার্থক্যটা যে আকাশপাতাল। 

লিগের সুপার সিক্সের ম্যাচে ইস্টবেঙ্গলের জয় এল ৩–১ ব্যবধানে। জোড়া গোল করে ইস্টবেঙ্গলের জয়ের নায়ক জেসিন টিকে। একটা গোল করেন ডেভিড লালহানসাঙ্গা। ডায়মন্ড হারবারের একমাত্র গোলটি পবন পাত্তেমের। ডায়মন্ডকে হারিয়ে লিগ জয়ের খুব কাছে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ২২ সেপ্টেম্বর ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টকে হারালেই ৪০ বারের মতো লিগ খেতাপ ঘরে তুলবে লাল–হলুদ ব্রিগেড।


রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচের প্রথম ১৫ মিনিট ডায়মন্ড হারবারের আধিপত্য ছিল। প্রাথমিক চাপ সামলে ধীরে ধীরে ম্যাচের রাশ তুলে নেয় ইস্টবেঙ্গল। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসেন পিভি বিষ্ণু, সায়ন ব্যানার্জি, আমন সিকে, ডেভিডরা। মাচের ২৬ মিনিটে আমন সিকে–র পাস থেকে বল পেয়ে পিভি বিষ্ণু ডেভডকে বাড়ান। গোল করতে ভুল করেননি ডেভিড। ৮ মিনিট পরেই গোলের সহজ সুযোগ নষ্ট করেন বিষ্ণু৷ 

বিরতির পর বিনো জর্জের দুটো পরিবর্তন ডায়মন্ড হারবারকে আরও ব্যাকফুটে ঠেলে দেয়। মাঠে নামান ভানলালপেকা গুইতে ও জেসিন টিকে–কে। গুইতে ও জেসিন নামার পর ইস্টবেঙ্গলের আক্রমণের গতি আরও বেড়ে যায়। তবে খেলার গতির বিরুদ্ধে সমতা ফিরিয়ে ইস্টবেঙ্গলের চাপ বাড়ায় ডায়মন্ড। ৭২ মিনিটে পলের ফ্রিকিক থেকে হেডে গোল করে সমতা ফেরান ডায়মন্ডের পবন৷ ২ মিনিট পরেই লাল–হলুদের চাপ কাটান জেসিন। সায়ন ব্যানার্জির পাস থেকে দলকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন। ইনজুরি সময়ে জেসিনের গোলেই ৩–১। চলতি মরশুমে এটা লিগে পঞ্চম গোল জেসিনের। ঘরের মাঠে ২২ ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচ ইস্টবেঙ্গলের। জিতলেই চ্যাম্পিয়ন।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora