শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন। দ্বিতীয়ার্ধে দুটি পরিবর্তনই বদলে দিয়েছিল ইস্টবেঙ্গলকে। রীতিমতো ঝড় তুলে দু’দুটি গোল তুলে নেয় লাল–হলুদ ব্রিগেড। রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বই সিটি এফসি–কে ২–১ ব্যবধানে হারিয়ে আইএসএলের লিগ টেবিলে শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয় গোল দুটি করেন ইউসেফ এজেজারি ও নন্দকুমার। ১০ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ২১।
জয়সূচক গোল করার পর নন্দ কুমার।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মে ০৬, ২০২৬
Share on:
শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন। দ্বিতীয়ার্ধে দুটি পরিবর্তনই বদলে দিয়েছিল ইস্টবেঙ্গলকে। রীতিমতো ঝড় তুলে দু’দুটি গোল তুলে নেয় লাল–হলুদ ব্রিগেড। রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বই সিটি এফসি–কে ২–১ ব্যবধানে হারিয়ে আইএসএলের লিগ টেবিলে শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয় গোল দুটি করেন ইউসেফ এজেজারি ও নন্দকুমার। ১০ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ২১।
ম্যাচের শুরুটা অবশ্য ভাল হয়নি ইস্টবেঙ্গলের। মুম্বইয়ের বিরুদ্ধে এদিন এর জন কোচ অস্কার ব্রুজোর ভুল স্ট্র্যাটেজি দায়ী। রক্ষণভাগে ৩ ফুটবলার নিয়ে শুরু করেছিলেন। কেভিন সিবিলের সঙ্গে আনোয়ার আলি ও জিকসন সিং। সেই সুযোগটাই নিয়েছিল আক্রমণাত্মক ফুটবল খেলে আসা মুম্বই। ব্রেন্ডন ফার্নান্ডেজ, লাললিয়ানজুয়ালা ছাংতেদের আক্রমণের চাপে তখন দিশেহারা লাল–হলুদ রক্ষণ। ৮ মিনিটের মধ্যেই এগিয়ে যায় মুম্বই। আকাশ মিশ্রর থ্রো বক্সের মধ্যে এসে পড়লে ক্লিয়ার করতে পারেননি লাল–হলুদ ডিফেন্ডাররা। বাঁপায়ের ভলিতে গোল করে মুম্বইকে এগিয়ে দেন ব্রেন্ডন ফার্নান্ডেজ।
এগিয়ে গিয়ে আক্রমণে আরও চাপ বাড়ায় মুম্বই। কিন্তু তিনকাঠি ভেদ করতে পারছিল না। ২০ মিনিটে খেলার গতির বিরুদ্ধে সমতা ফেরানোর সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। সল ক্রেসপোর সেন্টারে সুবিধাজনক জায়গায় থেকেও হেড করতে পারেননি অ্যান্টন। এরপর প্রথমার্ধের বিক্ষিপ্ত লগ্নে আক্রমণ তুলে নিয়ে এলেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধে অস্কারের তিনটি পরিবর্তনেই বদলে যায় ইস্টবেঙ্গল। অ্যান্টনের জায়গায় মাঠে নিয়ে আসেন আগের ম্যাচে জোড়া গোল করা ইউসেফকে, মহম্মদ রশিদের জায়গায় মিগুয়েল এবং জেরির জায়গায় সৌভিক। এরপর এডমুন্ডের জায়গায় নন্দ কুমারকে। ৫৮ মিনিটে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। মিগুয়েলকে বক্সের মধ্যে জনি কাউকো ফাউল করলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে সমতা ফেরান ইউসেফ। ৭১ মিনিটে জ্বলে ওঠেন নন্দকুমার। বাঁপ্রান্ত দিয়ে বল নিয়ে উঠে পেনাল্টি বক্সের বাইরে থেকে ডান পায়ে জোরালো শট নেন। বিজয় ছেত্রীর পায়ে লেগে বল দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। ম্যাচের শেষ মুহূর্তে সমতা ফেরানোর সুযোগ এসেছিল মুম্বইয়ের সামনে। গ্যামারের শট পোস্টে লাগে।
১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছল ইস্টবেঙ্গল। ১ ম্যাচ বেশি খেলে ২১ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে জামশেদপুর এফসি। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মোহনবাগান সুপার জায়ান্টস।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.