ট্রেন্ডিং

AFC Women's Champions League

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে পৌঁছে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড

ছেলেদের ব্যর্থতার মাঝেই উজ্জ্বল মেয়েদের ফুটবল দল। এবছর মহিলাদের আই লিগ চ্যাম্পিয়ন। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও ইতিহাস গড়ল ইস্টবেঙ্গলের মেয়েরা। হংকংয়ের কিচি এফসি–র সঙ্গে ড্র করে পৌঁছে গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে।

গোলের পর সঙ্গীতা বাসফোরকে অভিনন্দন ফাজিলার।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ০১, ২০২৫
Share on:

লাল–হলুদ জার্সির সম্মান বাঁচানের দায়িত্ব এখন তুলে নিয়েছেন মেয়েরা। ছেলেদের ব্যর্থতার মাঝেই উজ্জ্বল মেয়েদের ফুটবল দল। এবছর মহিলাদের আই লিগ চ্যাম্পিয়ন। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও ইতিহাস গড়ল ইস্টবেঙ্গলের মেয়েরা। হংকংয়ের কিচি এফসি–র সঙ্গে ড্র করে পৌঁছে গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে।

আগের ম্যাচে কম্বোডিয়ার নম পেন ক্রাউন এফসি–কে ১–০ হারিয়ে মূলপর্বের দিকে এক পা বাড়িয়েই রেখেছিল ইস্টবেঙ্গল। রবিবার দ্বিতীয় ম্যাচ ছিল হংকংয়ের কিচি এফসি–র সঙ্গে। মূলপর্বে যাওয়ার জন্য ইস্টবেঙ্গলের সামনে অঙ্কটা খুব একটা কঠিন ছিল না। ড্র করলেই পৌঁছে যেত মূলপর্বে। শক্তিশালী কিচি এফসি–কে আটকে দিয়েই মূলপর্বের ছাড়পত্র পেয়ে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের ফল ১–১। ইস্টবেঙ্গলের হয়ে গোলটা করেন সঙ্গীতা বাসফোর।


ইস্টবেঙ্গল অবশ্য এদিন ড্রয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামেনি। লক্ষ্য ছিল প্রথম থেকেই আক্রমণে ঝড় তুলে বিপক্ষকে বিপর্যস্ত করে দেওয়া। কোচের পরিকল্পনা মতো ফাজিলা, সঙ্গীতারা শুরু থেকেই ঝাঁপিয়ে পড়েছিল কিচির ওপর। ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। উগান্ডার স্ট্রাইকার ফাজিলা ইকোয়াপুটার পাস থেকে গোল করেন সঙ্গীতা বাসফোর। প্রথমার্ধের বাকি সময় দাপট থাকলেও ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। বেশ কয়েকটা সহজ সুযোগ নষ্ট করেন সৌমিয়া গুগুলথ, সুলঞ্জনা রাউল, ফাজিলারা। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে কিচি এফসি। ৫৯ মিনিটে হো মুই মেই সমতা ফেরান। গোল খেয়েও ইস্টবেঙ্গল হতদ্যোম হয়ে পড়েনি। পাল্টা আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। কিচিও জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু ইস্টবেঙ্গলের রক্ষণ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত ড্র করে মূলপর্বে পৌঁছে যায় ইস্টবেঙ্গল। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘‌ই’‌ গ্রুপে লিগ টেবিলের শীর্ষে লাল–হলুদ। দলকে মূলপর্বে তোলার জন্য ইস্টবেঙ্গল ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora