ট্রেন্ডিং

ISL 2025-26: East Bengal vs FC Goa

অসংখ্য গোলের সুযোগ নষ্ট ইউসেফ–মিগেলদের, এফসি গোয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে বিপাকে ইস্টবেঙ্গল

এফসি গোয়ার গাঁট কিছুতেই ছাড়াতে পারছে না ইস্টবেঙ্গল। গতবছর সুপার কাপের ফাইনালে এই গোয়ার কাছে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। আইএসএলেও গোয়ার কাছে পয়েন্ট হাতছাড়া। দারুণ শুরু করেও পরপর দুটি ম্যাচে হোঁচট খেতে হল লাল–হলুদ ব্রিগেডকে। একাধিক সুযোগ নষ্টের খেসারত দিয়ে এফসি গোয়ার সঙ্গে গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল।

বেশ কয়েকবার দলকে এভাবেই বাঁচালেন প্রভসুখন।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মার্চ ০৫, ২০২৬
Share on:

এফসি গোয়ার গাঁট কিছুতেই ছাড়াতে পারছে না ইস্টবেঙ্গল। গতবছর সুপার কাপের ফাইনালে এই গোয়ার কাছে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। আইএসএলেও গোয়ার কাছে পয়েন্ট হাতছাড়া। দারুণ শুরু করেও পরপর দুটি ম্যাচে হোঁচট খেতে হল লাল–হলুদ ব্রিগেডকে। একাধিক সুযোগ নষ্টের খেসারত দিয়ে এফসি গোয়ার সঙ্গে গোলশূন্য ড্র করল ইস্টবেঙ্গল। 

অ্যাওয়ে ম্যাচ হলেও এফসি গোয়া কিন্তু পিছিয়ে ছিল না। ম্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতিআক্রমণে ম্যাচ জমে উঠেছিল। ৭ মিনিটের মাথায় লাল–হলুদ বক্সে ত্রাস সৃষ্টি করেছিল ঈশান পণ্ডিতা। আনোয়ার আলি দুরন্ত ট্যাকেল করে যে যাত্রা কোনও রকমে বাঁচান। ১৩ মিনিটে  আকাশ সাঙ্গোয়ানের সেন্টার ক্লিয়ার করেন সেই আনোয়ার। ১৭ মিনিটে প্রথম গোয়া বক্সে হানা দেয় ইস্টবেঙ্গল। ইউসেফ এজেজারি ও মিগেল ফেরেরা আক্রমণ তুলে নিয়ে এসেছিলেন। কোনও রকমে রক্ষা করেন সন্দেশ জিঙ্ঘান। ২৬ মিনিটে এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। বিপিন সিংয়ের দুরন্ত সেন্টার বারের ওপর দিয়ে উড়িয়ে দেন ইউসেফ। 


৩৪ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল গোয়ার সামনে। বরিস সিংয়ের কাছ থেকে বল পেয়ে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন ব্রাইসন। শরীর ছুঁড়ে বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখন গিল। ৪ মিনিট পর আবার ইস্টবেঙ্গলের ত্রাতা হয়ে ওঠেন প্রভসুখন। ৩৯ মিনিটে সহজতম সুযোগ নষ্ট করে গোয়া। গোলকিপার গিলকে একা পেয়েও ব্যর্থ হন ঈশান পণ্ডিতা। কয়েক সেকেন্ডের মধ্যে আবার মিস পণ্ডিতার। ৪১ মিনিটে আবারও আক্রমণ গোয়ার। এবার বরিস সিংয়ের শট ক্রসবারে লেগে বেরিয়ে যায় বাইরে। ৪৩ মিনিটে রশিদের দূরপাল্লার শট বাঁচিয়ে দেন গোয়ান গোলকিপার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চাপ বাড়িয়েছিল ইস্টবেঙ্গল। ৫৩ মিনিটে মিগেলের সামনে সহজ সুযোগ এসেছিল। কিন্তু কাজে লাগাতে পারেননি। ৫৫ মিনিটে দুটি পরিবর্তন করেন লাল–হলুদ কোচ অস্কার ব্রুজো। এডমুন্ড লালরিন্ডিকা এবং নওরেম মহেশের জায়গায় নামেন অ্যান্টন এবং পিভি বিষ্ণু। ৬৪ ও ৬৮ মিনিটে গোলের সুযোগ তৈরি হলেও ডেডলক ভাঙতে পারেনি ইস্টবেঙ্গল। ৭১ মিনিটে ইউসেফের সামনে আবার সুযোগ এসেছিল। কিন্তু কাজে লাগাতে পারেননি। ৭৫ মিনিটে রেনিয়ার ফার্নান্ডেজের শট অল্পের জন্য বারের ওপর দিয়ে বেরিয়ে যায়। গোয়ার কাছে আটকে গিয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে ইস্টবেঙ্গল। ৮ পয়েন্ট নিয়ে তিনে গোয়া।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora