ডার্বির আগেই আরও শক্তিশালী হল ইস্টবেঙ্গল, দলে নেইমারের বিরুদ্ধে ভেনেজুয়েলার রিচার্ড
চোটের জন্য বাকি মরশুম থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার মাদিহ তালাল। ডার্বির ফিরতি ম্যাচের আগেই তাঁর জায়গায় নতুন বিদেশি নিল ইস্টবেঙ্গল। ভেনেজুয়েলার জাতীয় দলের মিডফিল্ডার রিচার্ড সেলিসের সঙ্গে চুক্তি করল লাল–হলুদ।
ইস্টবেঙ্গলের নতুন বিদেশি, ভেনেজুয়েলার রিচার্ড সেলিস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ০৮, ২০২৫
Share on:
চোটের জন্য বাকি মরশুম থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার মাদিহ তালাল। ডার্বির ফিরতি ম্যাচের আগেই তাঁর জায়গায় নতুন বিদেশি নিল ইস্টবেঙ্গল। ভেনেজুয়েলার জাতীয় দলের মিডফিল্ডার রিচার্ড সেলিসের সঙ্গে চুক্তি করল লাল–হলুদ। ব্রাজিলিয়ান তারকা নেইমারের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাও রয়েছে ইস্টবেঙ্গলে যোগ দিতে চলা এই নতুন বিদেশির।
মাদিহ তালাল চোট পাওয়ার পর থেকেই নতুন বিদেশির সন্ধানে ছিলেন লাল–হলুদ কর্তারা। এজেন্টের মারফত যোগাযোগ হয় রিচার্ড সেলেসের সঙ্গে। ২০১৩ সালে আতলেটিকো ভেনেজুয়েলার জার্সিতে পেশাদার ফুটবলজীবন শুরু করেন রিচার্ড। ৬ বছর সেখানে কাটিয়ে ২০১৯ সালে যোগ দেন কারাকাস এফসি–তে। ২০২২ সালে লিয়েনে যোগ দেন কলম্বিয়ার মিলোনারিয়োসে। এরপর সই করেন আকাদেমিয়া পুয়োর্তো কাবেয়োতে। গত বছর অক্টোবর মাসের পর থেকে আর ক্লাব ফুটবলে খেলেননি।
মূলত মাঝমাঠে বাঁ প্রান্তের ফুটবলার হলেও প্রয়োজনে স্ট্রাইকারেও খেলতে পারেন। ২০২১ সালে কোপা আমেরিকায় ব্রাজিলের বিরুদ্ধেও খেলেছিলেন। এছাড়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে উরুগুয়ের বিরুদ্ধেও খেলার অভিজ্ঞতা রয়েছে রিচার্ডের। ঘরোয়া ও ক্লাব ফুটবল মিলিয়ে ২৫০টিরও বেশি গোল করেছেন। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে উচ্ছ্বসিত সেলিস। তিনি বলেন, ‘ইস্টবেঙ্গল ঐতিহ্যশালী ক্লাব। সমর্থকরা দারুণ আবেগপ্রবণ। এইরকম ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে রোমাঞ্চিত। আমার ফুটবলজীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে।’
ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো বলেন, ‘রিচার্ডের প্রতিভা, দক্ষতা, দায়বদ্ধতা ও দৃঢ়চেতা মনোভাব ইস্টবেঙ্গলের মূল্যবোধের সঙ্গে মানানসই। আমরা আশা করছি, আমরা যে সাফল্য আগামী ম্যাচগুলিতে পেতে চাইছি তাতে সেলিস দলের সতীর্থদের সঙ্গে মিলে ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে।’
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.