ট্রেন্ডিং

AFC Challenge League

আন্তর্জাতিক প্রতিযোগিতাতেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন, এএফসি চ্যালেঞ্জ লিগে পারো এফসি–র বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল

আইএসএলে টানা ৬ ম্যাচ হেরে গভীর সঙ্কটে ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে শনিবার এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে নামছে লালহলুদ ব্রিগেড। শনিবার প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে ভুটানের পারো এফসি।

ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে পারো এফসি–র বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০২৪
Share on:

শেষ জয় এসেছিল ডুরান্ড কাপে। তারপর শুধুই হার। কোচ বদলেও ছবিটা বদলায়নি। অস্কার ব্রুজো এসেও দলকে জয়ের রাস্তায় ফেরাতে পারেননি। আইএসএলে টানা ৬ ম্যাচ হেরে গভীর সঙ্কটে ইস্টবেঙ্গল। এই পরিস্থিতিতে শনিবার এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে নামছে লালহলুদ ব্রিগেড। শনিবার প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে ভুটানের পারো এফসি।

খুব কঠিন পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে নামছে ইস্টবেঙ্গল। একের পর এক ম্যাচ হেরে ফুটবলারদের মানসিকতা তলানিতে। ইস্টবেঙ্গলকে নিয়ে অন্যদলের সমর্থকদের তো বটেই, নিজেদের সমর্থকরাও রসিকতা শুরু করেছে। এই পরিস্থিতিতে ঘুড়ে দাঁড়ানোর জন্য এএফসি চ্যালেঞ্জ লিগকেই বেছে নিয়েছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। তবে প্রতিকূল পরিবেশেই পারো এফসি–র বিরুদ্ধে মাঠে নামতে হবে লালহলুদ ব্রিগেডকে। প্রবল ঠান্ডার সঙ্গে বৃষ্টি, তার ওপর কৃত্রিম ঘাসের মাঠে খেলা। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পায়নি। মাত্র একদিনের অনুশীলনেও মাঠে নামতে হচ্ছে। 


আরও পড়ুনঃ নিজেদের পাতা ফাঁদেই আটকে গেলেন রোহিতরা, দ্বিতীয় দিনেই পরাজয়ের হাতছানি ভারতের


আরও পড়ুনঃ সদ্য বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে মহিলাদের একদিনের সিরিজে এগিয়ে গেল ভারত


শুক্রবার সকালে কৃত্রিম ঘাসের মাঠে ফুটবলারদের ঘণ্টাখানেক অনুশীলন করান অস্কার ব্রুজো। যদিও এদিন তিনি সাংবাদিক সম্মেলনে হাজির হননি। ম্যাচের আগে নির্ধারিত সাংবাদিক সম্মেলনে পাঠিয়ে দিয়েছিলেন সহকারী কোচ বিনো জর্জকে। তিনি বলেন, ‘‌কৃত্রিম ঘাসের মাঠে আমরা আগে কখনও খেলিনি। মানিয়ে নিতে একটু সমস্যা হবে।’‌  প্রতিপক্ষ পারো এফসি সম্পর্কে বিনো জর্জ বলেন, ‘বিপক্ষ ‌দলে অনেক ভাল ফুটবলার রয়েছে। আমাদের দলও যথেষ্ট শক্তিশালী। নতুন কোচে পরিকল্পনার সঙ্গে ফুটবলাররা দ্রুত মানিয়ে নিচ্ছে। আশা করছি টানা হারের ধাক্কা কাটিয়ে পারো এফসি–র বিরুদ্ধে দল জয়ের রাস্তায় ফিরবে।’‌ পারো এফসি ভুটানের চ্যাম্পিয়ন দল। ইস্টবেঙ্গলের কাছে কিন্তু জয় পাওয়াটা সহজ হবে না। 

‌তবে অস্কার ব্রজোর কাছে একটাই সুবিধা, এএফসি চ্যালেঞ্জ লিগে বিদেশি খেলানোর ব্যাপারে কোনও লিমিট নেই। ফলে পারো এফসি–র বিরুদ্ধে ৬ জন বিদেশিকেই ব্যবহার করতে পারেন। আক্রমণভাগে দিমিত্রি দিয়ামানতাকোসের সঙ্গে শুরু থেকেই মাঠে নামাতে পারেন ক্লেইটন সিলভাকে। মাঝমাঠে যথারীতি মাদিহ তালাল ও সল ক্রেসপো। রক্ষণে হিজাজি মাহের ও হেক্টর ইউস্তে। সেক্ষেত্রে ৩–৫–২ ছকে দল সাজাতে পারেন অস্কার ব্রুজো। রক্ষণে দুই বিদেশির সঙ্গে আনোয়ার আলি। চোট সারিয়ে খেলার মতো জায়গায় এসেছেন মহেশ সিং। মাঝমাঠে তাঁকেও ব্যবহার করতে পারেন লালহলুদ। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora