কলকাতার প্রথম দল হিসেবে আই লিগ চ্যাম্পিয়ন, ইতিহাসে ইস্টবেঙ্গল মহিলা দল, সুযোগ এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও
এক ম্যাচ বাকি থাকতেই আই লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড। শুক্রবার কল্যানী স্টেডিয়ামে ওড়িশা এফসি–কে ১–০ ব্যবধানে হারানোর সঙ্গে সঙ্গে শিরোপা জিতে নেয়। কলকাতার প্রথম দল হিসেবে মহিলা আই লিগ জিতে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাও অর্জন করেছে।
চ্যাম্পিয়ন হওয়ার পর ইস্টবেঙ্গল ফুটবলারদের উচ্ছ্বাস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৫
Share on:
আইএসএলের পয়এন্ট তালিকায় ইস্টবেঙ্গলকে খুঁজতে গেলে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন জয়। মহিলাদের আই লিগে ছবিটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। পুরুষ দলের একটানা ব্যর্থতার মুখে আশার আলো মহিলা দল। মহিলা দলের হাত ধরেই মান বাঁচাল ইস্টবেঙ্গল। এক ম্যাচ বাকি থাকতেই আই লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড। শুক্রবার কল্যানী স্টেডিয়ামে ওড়িশা এফসি–কে ১–০ ব্যবধানে হারানোর সঙ্গে সঙ্গে শিরোপা জিতে নেয়। কলকাতার প্রথম দল হিসেবে মহিলা আই লিগ জিতে ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল। এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাও অর্জন করেছে।
ওড়িশা এফসি–র হাল এবছর খুবই খারাপ। মাথার ওপর অবনমনের খাঁড়া ঝুলছে। অন্যদিকে, প্রথম ম্যাচ থেকেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়েছে ইস্টবেঙ্গল। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে এদিন ওড়িশা এফসি–র বিরুদ্ধে খেলতে নেমেছিল। জিতলেই এক ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন। কারণ, লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা গোকুলাম এফসি–র ১২ ম্যাচে ২৬। ওড়িশাকে হারালেই বাকি দুটি ম্যাচে জিতলেও গোকুলামের পক্ষে ইস্টবেঙ্গলকে স্পর্শ করা সম্ভব হত না।
ম্যাচের শুরু থেকে দাপট থাকলেও প্রথমার্ধে গোল তুলে নিতে পারেনি ইস্টবেঙ্গল। তবে দ্বিতীয়ার্ধে ওড়িশা যথেষ্ট বেগ দিয়েছিল ইস্টবেঙ্গলকে। শুরুতেই গোলের সুযোগ এসে গিয়েছিল ওড়িশার সামনে। সহজ সুযোগ নষ্ট করেন পিয়ারি জাক্সা। এর পরপরই অঞ্জু তামাংয়ে বক্সের ভেতর থেকে নেওয়া ভলি দারুণভাবে সেভ করেন ওড়িশা গোলকিপার নন্দিনী। অবশেষে ম্যাচের ৬৭ মিনিটে অঞ্জু তামাংয়ের পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন সৌমিয়া গুগুলথ। ২০২২ সালে গোকুলাম কেরালাকে আই লিগ জেতানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেলেন সৌমিয়া গুগলথ।
কলকাতার প্রথম দল হিসেবে মহিলা আই লিগ জিতল ইস্টবেঙ্গল। একইসঙ্গে এএফসি মহিলা চ্যাম্পিয়নন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করল। ইস্টবেঙ্গলের হয়ে এটা কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের তৃতীয় শিরোপা। এর আগে তিনি পরপর দুবার গোকুলামের হয়ে খেতাব জিতেছিলেন। গোকুলাম কেরালা ছাড়া ইস্টবেঙ্গল এবছর সব দলকেই হারিয়েছে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.