ট্রেন্ডিং

FIFA World Cup 2026

ইনজুরি সময়ে গোল করে মান বাঁচালেন উনদাভ, আইভরি কোস্টকে হারিয়ে ১২ বছর পর আবার বিশ্বকাপের মূলপর্বে জার্মানি

প্রথম ম্যাচে দুর্বল কুরাসাওয়ের বিরুদ্ধে দুর্দান্ত জয়। একটু শক্তিশালী প্রতিপক্ষর সামনে পড়তেই কেঁপে গেল জার্মানি। প্রথমার্ধে পিছিয়ে পড়েও ইনজুরি সময়ের গোলে জয়। মান বাঁচালেন পরিবর্ত হিসেবে মাঠে নামা ডেনিজ উনদাভ। তাঁর জোড়া গোলেই আইভরি কোস্টকে ২–১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউটে জার্মানি, ২০১৪ সালের পর আবার।

জার্মানির জয়ের নায়ক উনদাভ।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬
Share on:

প্রথম ম্যাচে দুর্বল কুরাসাওয়ের বিরুদ্ধে দুর্দান্ত জয়। একটু শক্তিশালী প্রতিপক্ষর সামনে পড়তেই কেঁপে গেল জার্মানি। প্রথমার্ধে পিছিয়ে পড়েও ইনজুরি সময়ের গোলে জয়। মান বাঁচালেন পরিবর্ত হিসেবে মাঠে নামা ডেনিজ উনদাভ। তাঁর জোড়া গোলেই আইভরি কোস্টকে ২–১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউটে জার্মানি, ২০১৪ সালের পর আবার। 

২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি ২০১৪ সালের বিশ্বকাপজয়ীরা। ১২ বছর পর ফাঁড়া কাটলেও আইভরি কোস্টের বিরুদ্ধে এদিন সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি পারেনি জার্মানি। প্রথমার্ধে দাপট ছিল আইভরি কোস্টের। ম্যাচের ৩০ মিনিটে এগিয়েও যায়। বক্সের মধ্যে জটলার ভেতর বল পেয়ে গোল করেন ফ্র‌্যাঙ্ক কেসি। পিছিয়ে পড়ে আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করে জার্মানি। তবে আইভরি কোস্টের রক্ষণভাগের দৃঢ়তায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারেনি। 


দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে জার্মানি। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে। শুরুর দিকে আইভরি কোস্টের জালে বল ঢুকিয়েছিলেন জার্মানির কাই হাভার্টজ। অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। এরপরই একসঙ্গে তিনজন ফুটবলার বদলি করেন জার্মান কোচ। আলেকজান্ডার পাবলোভিচ, লেরয় সানে, জামাল মুসিয়ালার পরিবর্তে যথাক্রমে নাদিম আমিরি, জেমি লেভেলিং এবং ডেনিজ উনদাভকে মাঠে নামান নাগলসম্যান। এতেই বদলে যায় জার্মানি। আসে সমতাসূচক গোলও।

ম্যাচের ৬৭ মিনিটে নাদিম আমিরির পাস থেকে গোল করেন উনদাজ। সমতা ফিরিয়ে গোলের জন্য আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জার্মানি। একের পর এক সুযোগও তৈরি হয়। কিন্তু গোল আসছিল না। প্রতিআক্রমণে উঠে এসে ৮৮ মিনিটে গোলের সুযোগ এসেছিল আইভরি কোস্টের সাইমন আদিংনার সামনে। সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি। সুযোগ নষ্টের খেসারত দিতে হল ম্যাচের ইনজুরি সময়ে। ইনজুরি সময়ের ৪ মিনিটের মাথায় গোল করে জার্মানিকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দেন উনদাজ। একইসঙ্গে দলকে মূলপর্বে তোলেন। ‘ই’ গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে জার্মানি। সমসংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আইভরি কোস্ট।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora