ট্রেন্ডিং

Champions League 2024-25

বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরেও ৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সিলোনা

বার্সিলোনার। বরুসিয়া ডর্টমুন্ডের কাছে দ্বিতীয় পর্বের ম্যাচে ৩–১ ব্যবধানে হেরেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সিলোনা। দুই পর্ব মিলিয়ে ৫–৩ ব্যবধানে জয় বার্সিলোনার। ৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল এই স্প্যানিশ ক্লাবটি।

সেমিফাইনালে ওঠার পর বার্সিলোনা ফুটবলারদের উচ্ছ্বাস।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৫
Share on:

ভাগ্যিস কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে ৪–০ ব্যবধানে জয় এসেছিল। না হলে এবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠা হত না বার্সিলোনার। বরুসিয়া ডর্টমুন্ডের কাছে দ্বিতীয় পর্বের ম্যাচে ৩–১ ব্যবধানে হেরেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সিলোনা। দুই পর্ব মিলিয়ে ৫–৩ ব্যবধানে জয় বার্সিলোনার। ৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল এই স্প্যানিশ ক্লাবটি। ২০১৯ সালের পর আবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে বার্সিলোনা। 

প্রথম পর্বে বড় ব্যবধানে জিতে সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়েই রেখেছিল বার্সিলোনা। তবে সিগনাল এডুনা পার্কে হানসি ফ্লিকের দলকে যথেষ্ট ঝামেলা পোয়াতে হয়েছে। বড় ব্যবধানে জেতার লক্ষ্যে ম্যাচের শুরু থেকেই ঝড় তুলেছিল বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচের ১১ মিনিটেই পেনাল্টি আদায় করে নেয়। পেনাল্টি থেকে গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন সেরহু গিরাসি। এরপর একের পর এক আক্রমণে বার্সা রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে। যদিও প্রথমার্ধে গোলসংখ্যা আর বাড়াতে পারেনি। ডর্টমুন্ডের আক্রমণের সামনে একেবারেই মাথা তুলে দাঁড়াতে পারেনি বার্সিলোনা।


আরও পড়ুনঃ সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জেতার রেকর্ড পাঞ্জাব কিংসের, লজ্জায় মাথানত নাইট রাইডার্সের


আরও পড়ুনঃ ‌সাদা বলের সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশ সফরে যাবে ভারত


বিরতির পর বার্সাকে আরও কোণঠাসা করে দেয় ডর্টমুন্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই হেডে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন সেরহু গিরাসি। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে বার্সিলোনা। ৫৩ মিনিটে চাপের মুখে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই ঢুকিয়ে দেন ডিফেন্ডার রামি। ম্যাচের ৭৫ মিনিটে ডর্টমুন্ডকে ৩–১ ব্যবধানে এগিয়ে দেন সেই গিরাসিই। রোনাল্ডো আরাউহোর পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন গিনির এই স্ট্রাইকার। দুই পর্ব মিলিয়ে পল ৫–৩ দাঁড়ানোর পর আরও মরিয়া হয়ে ওঠে ডর্টমুন্ড। কিন্তু বার্সিলোনার ডিফেন্ডাররা আর কোনও সুযোগ দেননি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচ পর হারের মুখ দেখল বার্সিলোনা। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora