ট্রেন্ডিং

Euro Cup

‌ইউক্রেনের অসহায় আত্মসমর্পন, বেলজিয়ামকে হারিয়ে চমক স্লোভাকিয়ার

নিজেদের প্রথম ম্যাচেই মেলে ধরতে পারল না ইউক্রেন। রোমানিয়ার কাছে অসহায় আত্মসমর্পন। অন্য ম্যাচে বিশ্বের ৩ নম্বর দল বেলজিয়ামকে হারিয়ে অঘটন ঘটিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪৮ নম্বরে থাকা স্লোভাকিয়া।

রোমেলু লুকাকু

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৪
Share on:

এই মুহূর্তে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের কাছে খেলা সেভাবে প্রাধান্য পায় না। অনেক ক্রীড়াবিদ খেলার মাঠ ছেড়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছে দেশকে বাঁচাতে। এবারের ইউরো কাপে ইউক্রেন ফুটবল দল খেলতে এসেছে প্রতিবাদের বার্তা দিতে, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা জোগাতে। কিন্তু নিজেদের প্রথম ম্যাচেই মেলে ধরতে পারল না ইউক্রেন। রোমানিয়ার কাছে অসহায় আত্মসমর্পন। ৩–০ গোলে হারতে হয়েছে ইউক্রেনকে। 

ইউক্রেনের হারের জন্য দায়ী অভিজ্ঞ গোলকিপার আন্দ্রে লুনিন। ম্যাচের শুরু থেকেই বলের দখল, আধিপত্য থাকলেও তিন কাঠি ভেদ করতে পারেনি ইউক্রেন। বরম ম্যাচের ২৯ মিনিটে লুনিনের ভুলে পিছিয়ে পড়ে। সতীর্থর ব্যাকপাস তুলে দেন ডেনিস মানের পায়ে। তাঁর পাশ থেকেই অধিনায়ক নিকোলাস স্তানচু রোমানিয়াকে এগিয়ে দেন। ৫৩ মিনিটে গোলার মতো শটে ২–০ করেন রাজভান মারিন। দুই হাতের ফাঁক দিয়ে বল গলান ইউক্রেন গোলকিপার লুনিন। মিনিট তিনেক পর মানের পাস থেকে রোমানিয়ার হয়ে তৃতীয় গোলটি করেন ডেনিস দ্রাগুস। ২৪ বছর পর ইউরো কাপে জয় পেল রোমানিয়া। এটা তাদের দ্বিতীয় জয় ২০০০ সালে ইংল্যান্ডকে হারিয়েছিল ৩–২ ব্যবধানে।


অন্য ম্যাচে বিশ্বের ৩ নম্বর দল বেলজিয়ামকে হারিয়ে অঘটন ঘটিয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪৮ নম্বরে থাকা স্লোভাকিয়া। একের পর এক সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে রোমেলু লুকাকুদের। আর ম্যাচের শুরুতেই গোল করে সেই লিড ধরে রাখতে স্লোভাকিয়া। ম্যাচের ৭ মিনিটে জেরেমি ডোকুর ভুল পাস ধরে স্লোভাকিয়াকে এগিয়ে দেন ইভান শারাঞ্জ। এদিন অবশ্য ভাগ্যও সহায় ছিল না বেলজিয়ামের। স্লোভাকিয়ার জালে দুবার বল পাঠিয়েছিলেন রোমেলু লুকাকু। কিন্তু দুবারই ভিডিও প্রযুক্তির সাহায্য নিয়ে বাতিল করে দেন রেফারি। 

ম্যাচের ৫৬ মিনিটে লুকাকু হেডে গোল করার পর ভিডিও রিপ্লেতে দেখা যায় তিনি অফসাইফ ছিলেন। এরপর ৮৬ মিনিটে লুইস ওপেন্দার পাস থেকে জালে বল জড়িয়েছিলেন লুকাকু। কিন্তু লুকাকুকে পাস দেওয়ার আগে ওপেনান্দা হ্যান্ডবল করেছিলেন। ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর এবারের ইউরো কাপেও খুব খারাপ ভাবে শুরু হল বেলজিয়াম। ‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora