ট্রেন্ডিং

India Football

ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য ভারতের প্রাথমিক দল ঘোষণা, জায়গা হল না অভিজ্ঞ ডিফেন্ডারের

ইন্টারকন্টিনেন্টাল কাপ ফুটবল প্রতিযোগিতার জন্য ৩১ আগস্ট থেকে প্রস্তুতি শুরু করবে ভারতীয় ফুটবল দল। প্রস্তুতি শিবিরে জন্য ২৬ জনের প্রাথমিক দল বেছে নিয়েছেন ভারতের জাতীয় দলের নতুন কোচ মানোলো মারকুয়েজ। দলে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘানের।

দলে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘানের

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৪
Share on:

হায়দরাবাদে অনুষ্ঠিত হবে ইন্টারকন্টিনেন্টাল কাপ ফুটবল প্রতিযোগিতা। ত্রিদেশীয় এই প্রতিযোগিতার জন্য ৩১ আগস্ট থেকে প্রস্তুতি শুরু করবে ভারতীয় ফুটবল দল। প্রস্তুতি শিবিরে জন্য ২৬ জনের প্রাথমিক দল বেছে নিয়েছেন ভারতের জাতীয় দলের নতুন কোচ মানোলো মারকুয়েজ। উল্ল্যেখযোগ্যভাবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘানের।

সিরিয়া, মরিশাস ও ভারতকে নিয়ে ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ইন্টারকন্টিনেন্টাল কাপ। প্রতিযোগিতা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯৩তম স্থানে রয়েছে সিরিয়া। ভারত রয়েছে ১২৪ নম্বরে। আর মরিশাস রয়েছে ১৭৯ নম্বরে। ভারতের নতুন কোচ মানোলো মারকুয়েজের কাছে এটাই প্রথম দায়িত্ব। 

ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করে মানোলো মারকুয়েজ বলেছেন, ‘‌প্রথম প্রস্তুতিমূলক ক্যাম্পের জন্য আমি খুবই উত্তেজিত। আশা করছি ফুটবলাররাও আমার মতো উত্তেজিত হবে। যে দুটো দলের বিরুদ্ধে খেলব, তাদের র‌্যাঙ্কিং নিয়ে ভাবছি না। আমার লক্ষ্য ফুটবলারদের সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমি জানি আমরা সবাই দারুণ প্রাক–মরশুম চ্যালেঞ্জ নিয়ে আছি। জাতীয় দলের জার্সি পরা সকলের কাছে বড় সম্মান এবং আমাদের তা সমস্ত ভক্তদের দেখাতে হবে।’‌ 

২০১৮ সালে মুম্বইয়ে প্রথমবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। হায়দরাবাদে ইন্টারকন্টিনেন্টাল কাপের চতুর্থ সংস্করণ হতে চলেছে। এর আগে ২০১৯ সালে আহমেদাবাদো ও ২০২৩ সালে ভুবনেশ্বরে অনুষ্ঠিত হয়েছিল। ২০১৮ ও ২০২৩ সালে চ্যাম্পিয় হয়েছিল ভারত। এবছরের সূচি:‌ ভারত বনাম মরিশাস (‌৩ সেপ্টেম্বর), সিরিয়া বনাম মরিশাস (‌‌৬ সেপ্টেম্বর)‌, ভারত বনাম সিরিয়া (‌৯ সেপ্টেম্বর)‌। 

ঘোষিত দল 


আরও পড়ুনঃ আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বার্কলে, আইসিসি–র চেয়ারম্যানের পদে বসতে চলেছেন জয় শাহ


আরও পড়ুনঃ রাজনৈতিক অস্থিরতার জন্য বাংলাদেশ থেকে মহিলা টি২০ বিশ্বকাপ বিশ্বকাপ সরিয়ে নিল আইসিসি


গোলকিপার : গুরপ্রীত সিং, অমরিন্দর সিং, প্রভসুখন গিল।

রক্ষণ : নিখিল পূজারি, রাহুল ভেকে, চিংলেনসানা, , মেহতাব সিং, রোশন সিং, আনোয়ার আলি, জয় গুপ্ত, আশিস রাই, শুভাশিস বোস।

মাঝমাঠ : সুরেশ সিং, জিকসন সিং, নন্দকুমার, মহেশ সিং, ইয়াসির মহম্মদ, লালেঙমাওইয়া রালতে, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, লালিয়ানজুয়ালা ছাঙতে, লালথাথাঙ্গা।

আক্রমণ : কিয়ান নাসিরি, এডমন্ড, মনবীর সিং, লিস্টন কোলাসো।‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora