ট্রেন্ডিং

ISL 2024-25

‌আবার হার মহমেডানের, ‘‌লাস্ট বয়’ হওয়ার জন্য তীব্র লড়াই কলকাতার দুই প্রধানের

আগের ম্যাচে চলতি আইএসএলে ইস্টবেঙ্গল প্রথম জয় তুলে নিলেও, মহমেডান টানা ৫ ম্যাচ জয়হীন। একমাত্র জয়টা এসেছিল চতুর্থ ম্যাচে, চেন্নাইন এফসি–র বিরুদ্ধে। সোমবার জামশেদপুর এফসি–র কাছে আবার হারের মুখ দেখতে হল সাদাকালো ব্রিগেডকে। খেলার ফল ৩–১।

অমরজিৎ কিয়াম ও সৌরভ দাসের মধ্যে বল দখলের লড়াই।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ০২, ২০২৪
Share on:

আইএসএলের লিগ টেবিলে কলকাতার একপ্রধান যখন শীর্ষে, অন্য দুই প্রধান অস্তিত্ব সংকটে ভুগছে। আগের ম্যাচে চলতি আইএসএলে ইস্টবেঙ্গল প্রথম জয় তুলে নিলেও, মহমেডান টানা ৫ ম্যাচ জয়হীন। একমাত্র জয়টা এসেছিল চতুর্থ ম্যাচে, চেন্নাইন এফসি–র বিরুদ্ধে। সোমবার জামশেদপুর এফসি–র কাছে আবার হারের মুখ দেখতে হল সাদাকালো ব্রিগেডকে। খেলার ফল ৩–১।

আগের ম্যাচে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি–র বিরুদ্ধে ভাল খেলেও জয় অধরা থেকে গিয়েছিল মহমেডানের। এদিন জামশেদপুর এফসি–র বিরুদ্ধেও ভাল শুরু করেছিল আন্দ্রে চেরনিশভের ছেলেরা। জামশেদপুর এফসিও পিছিয়ে ছিল না। তবে গোলের প্রথম সুযোগ এসেছিল জামশেদপুরের সামনে। ৮ মিনিটে মহম্মদ সানানের শট বাঁচান মহমেডান গোলকিপার ভাস্কর রায়। ধীরে ধীরে খেলার রাশ তুলে নেয় জামশেদপুর। জাভি সিভেরিও, হার্নান্ডেজরা একের পর এক সুযোগ তৈরি করেন। কিন্তু কাজে লাগাতে পারছিলেন না। ২৫ মিনিটে প্রথম গোলের সুযোগ আসে মহমেডানের সামনে। বক্সের বাইরে থেকে নেওয়া লালরেমসাঙ্গার শট কোনও রকমে বাঁচান জামশেদপুর গোলকিপার। মাচের প্রথমার্ধ থাকে গোলশূন্য।


দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে জামশেদপুর এফসি। ৫৩ মিনিটে এগিয়েও যায়। বাঁদিক দিয়ে আক্রমণে উঠে বক্সের বাইরে ডানদিকের কোনা থেকে ডান পায়ে দুরন্ত শট নিয়েছিলেন মহম্মদ সানান। বল দ্বিতীয় পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়িয়ে যায়। নিঃসন্দেহে বিশ্বমানের গোল। ৬১ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে ডানপায়ের জোরালো শটে ২–০ করে সিভেরিও। 

দ্বিতীয়ার্ধে মহমেডানকে একেবারে খুঁজে পাওয়া যায়নি। ম্যাচের ৭৯ মিনিটে ৩–০ করেন স্টিফেন ইজে। ৮৮ মিনিটে জোদিংলিয়ানা রালতের ফ্রিকিক থেকে হেডে গোল করে ব্যবধান কমান মহম্মদ ইরশাদ। ম্যাচের ইনজুরি সময়ে প্রতীক চৌধুরি বক্সের মধ্যে সিজার মানজোকিকে ফাউল করলে পেনাল্টি পায় মহমেডান। ফ্রাঙ্কার শট আটকে দেন জামশেদপুর গোলকিপার আলভিনো গোমেজ। ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরেই রইল মহমেডান। ৪ পয়েন্টে ১৩ নম্বরে ইস্টবেঙ্গল। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora